ফেয়ারফোর্ডে হামলার ষড়যন্ত্র, ‘ইরানপন্থী’ ৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ
যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। তাদের ইরানের মদদপুষ্ট কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলা ও হামলার চেষ্টায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসবের মধ্যে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনাও ছিল। খবর আল জাজিরার

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) জানায়, ওই তিন ব্যক্তি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সমর্থনে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। ইরানি এজেন্টরা সম্প্রতি যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ডের কাছে ঘটে যাওয়া বড় ঘটনাটিতে তারা জড়িত ছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,এক ব্যক্তি ইরান-ইরাকের দ্বৈত নাগরিক। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নিউইয়র্কের একটি কারাগার থেকে যুক্তরাজ্যে থাকা তার পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেছেন, যেখানে তিনি পূর্ববর্তী অভিযোগের ভিত্তিতে বিচারের অপেক্ষায় আছেন। অন্য দুজনের বিরুদ্ধেও ইরান থেকে একই কাজ করার অভিযোগ আনা হয়েছে।
এদিকে ফেয়ারফোর্ড ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা ইরান জোরালোভাবে অস্বীকার করেছে। ওই ঘাঁটির কাছে সন্দেহজনক ভ্যান দেখা যাওয়ার খবর পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনায় যুক্তরাজ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগ জানায়, মঙ্গলবার প্রকাশ করা অভিযোগপত্রে ইরানি নাগরিক মোহসেন মোহাজেরি, ইরাকি নাগরিক মোহাম্মদ আলী আল-হাসানি এবং দ্বৈত ইরানি-ইরাকি নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশে হামলার পরিকল্পনা করেছিলেন তারা। এসব হামলা কথিত নতুন একটি সংগঠনের নামে চালানো হয়েছিল। সংগঠনটির নাম ‘হারাকাত আসহাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’ (এইচএওয়াইআই)।
ডিওজের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের বসন্তে ইউরোপে সংঘটিত ১৮টি সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছিলেন হায়ি। এর মধ্যে সাতটি হামলা হয়েছিল যুক্তরাজ্যে। এই হামলাগুলোতে অগ্নিসংযোগ, বিস্ফোরক ব্যবহার এবং একটি ক্ষেত্রে, লন্ডনে দুই ইহুদি পুরুষকে ছুরিকাঘাতে প্রাণঘাতী ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন ছিলেন দ্বৈত মার্কিন-ব্রিটিশ নাগরিক।
বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলার মধ্যে ছিল অগ্নিসংযোগ, বিস্ফোরক ব্যবহার এবং লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা। ওই দুই ব্যক্তির একজনের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য—দুই দেশের নাগরিকত্ব রয়েছে। ছুরিকাঘাতে তিনি গুরুত্বর আহত হয়েছিলেন।
এপ্রিলে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুইজন ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত একজনের আগামী বছর বিচার শুরু হওয়ার কথা। এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আটটি অভিযোগ সম্বলিত এই অভিযোগপত্র ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানোর ব্যাপারে ইরানের দৃঢ় সংকল্পকে তুলে ধরে। ওই তিনজনের মধ্যে একজন আটকাবস্থা থেকে ভবিষ্যৎ সহিংস কর্মকাণ্ডে সহায়তার জন্য সাংকেতিক বার্তা পাঠিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
প্যাটেল বলেন, অভিযুক্তরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া কাতাইব হেজবুল্লাহর সমর্থনে প্রায় ২০টি হামলা প্রচেষ্টায় জড়িত ছিল।
সেপ্টেম্বর মাসে আল-হাসানি এই পরিকল্পনার প্রস্তুতিতে সহায়তার জন্য কয়েকজনকে অর্থ দিয়েছিলেন বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, এর মধ্যে ছিল ভ্যান ও জ্বালানিভর্তি ব্যারেল সংগ্রহ, পটাশিয়াম ক্লোরাইডের মতো বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থসহ আগুন দ্রুত ছড়িয়ে দিতে পারে, এমন রাসায়নিক উপাদান।
বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিরা ভ্যানগুলোকে এমনভাবে সাজিয়েছিলেন, যাতে সেগুলোকে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং সুইমিং পুলের সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়ি বলে মনে হয়। ২৬ সেপ্টেম্বর আল-হাসানি কয়েকজনকে তিনটি ভ্যান চালিয়ে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে দেখা যায়, এর মধ্যে কয়েকটি ভ্যানে জ্বালানিভর্তি ব্যারেল ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ভ্যানচালকদের সঙ্গে আল-হাসানির নিয়মিত যোগাযোগ ছিল। কোন পথে গাড়ি চালাতে হবে, সে বিষয়েও তিনি তাদের নির্দেশনা দিতেন। তিনটি ভ্যানের অন্তত দুটি আরএএফ ফেয়ারফোর্ডের সীমানার দিকে যাওয়ার পথে নিরাপত্তা তল্লাশিচৌকির মুখে পড়ে। ফলে সেগুলোকে নির্ধারিত পথে এগোতে দেওয়া হয়নি। ২৭ সেপ্টেম্বর একেবারে ভোরের দিকে স্থানীয় এক কৃষক ভ্যানগুলো দেখতে পান। একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সেগুলো তার নজরে আসে। এরপর পুলিশকে খবর দেন তিনি।
তবে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস বলেছে, এই ঘটনার সঙ্গে ইরানকে যুক্ত করে ছড়ানো ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ জল্পনা। যে কারণে এই অভিযোগকে প্রত্যাখ্যান করে এর নিন্দাও জানিয়েছে দেশটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.