আপনি পড়ছেন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং বিদেশি উৎসের ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা কমাতে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতেও নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ১১ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এ কথা জানান।

মাহাদী আমিন: জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার
সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন

জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে ইতোমধ্যে বিভিন্ন নীতিগত সহায়তা দেওয়া শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর মধ্যে সৌর প্যানেল তৈরি ও সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ কর অব্যাহতি অন্যতম। সরকারের মূল লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এ খাতে একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা।

মাহাদী আমিন বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে স্বল্প সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।’ জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতে দেশীয় গ্যাসক্ষেত্রের অনুসন্ধান, নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিল্পখাতে বর্জ্য ব্যবস্থাপনাকে কেবল অপসারণ প্রক্রিয়া হিসেবে না দেখে আধুনিক বৈশ্বিক পদ্ধতি অনুসরণের ওপর জোর দেন মাহাদী আমিন। তিনি জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদনের মাধ্যমে এটিকে সম্পদে রূপান্তর করতে হবে।

সম্মেলনে তৈরি পোশাক খাতকে দেশের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক এই উপদেষ্টা। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু হওয়া এই খাতের ঐতিহ্যকে সমুন্নত রেখে বর্তমান সরকার প্রয়োজনীয় নীতিগত সুরক্ষা প্রদান করছে।’

তৈরি পোশাক খাতের পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, শ্রমিকদের অধিকার রক্ষা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর তিনি গুরুত্ব দেন। তৈরি পোশাক খাতে দেশে বর্তমানে প্রায় ৩০০টি পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে, যা বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.