আপনি পড়ছেন

জ্বালানি সরবরাহে অচলাবস্থা এবং তীব্র জলবায়ু সংকটের কারণে বিশ্ব বর্তমানে এক চরম সংকটময় পরিস্থিতির মুখোমুখি। বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে এই সতর্কবার্তা দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

ভন ডার লিয়েন: বিশ্ব এখন চরম সংকটময় মোড়ে
কপ৩১ জলবায়ু সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন

তিনি বলেন, ‘একদিকে জলবায়ু সংকট তীব্র হচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। জলবায়ু এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি বজায় রাখার মাশুল বিশ্ব প্রত্যক্ষ করছে। আমরা এখন এক বৈশ্বিক পরিবর্তনের সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।’

বিশ্বজুড়ে চলমান চরম আবহাওয়ার চিত্র তুলে ধরে তিনি নেপালের বিধ্বংসী বন্যা, সুদান থেকে মধ্য আমেরিকা পর্যন্ত দীর্ঘস্থায়ী খরা এবং ইউরোপের সাম্প্রতিক রেকর্ড দাবানলের উদাহরণ টানেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলে তিনি উল্লেখ করেন।

ভন ডার লিয়েন জানান, জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণতা প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ঝুঁকিতে পড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। সবচেয়ে মারাত্মক জলবায়ু প্রভাব এড়াতে প্যারিস চুক্তিতে নির্ধারিত এই লক্ষ্যমাত্রা ধরে রাখতে সবাইকে দ্বিগুণ তৎপর হতে হবে এবং ইউরোপ এক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করবে।

এই সংকট কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়নের তিনটি অগ্রাধিকারের কথা জানান তিনি। এগুলো হলো জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন, দ্রুত বিদ্যুতায়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ অর্ধেকেরও বেশি কমানো এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে ২০৪০ সালের মধ্যে ৯০ শতাংশ নির্গমন হ্রাসের পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন।

কপ৩১ সম্মেলনের সভাপতি তুরস্কের প্রস্তাবিত ‘৩৫ বাই ৩৫’ বৈশ্বিক অঙ্গীকারের প্রতি সমর্থন জানান উরসুলা ভন ডার লিয়েন। এই উদ্যোগের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণ করা। তিনি জানান, গত বছর ইইউতে ব্যবহৃত বিদ্যুতের ৭০ শতাংশেরও বেশি এসেছে পরিচ্ছন্ন উৎস থেকে। এছাড়া ২০৪০ সালের মধ্যে মোট জ্বালানি ব্যবহারের ৪৬ শতাংশ বিদ্যুতে রূপান্তরের লক্ষ্য রয়েছে তাদের।

উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নে ইইউর ভূমিকা তুলে ধরে তিনি জানান, গত বছর তারা উন্নয়নশীল দেশগুলোতে ৩ হাজার ২০০ কোটি ইউরোরও বেশি অর্থ সহায়তা দিয়েছে। পাশাপাশি ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের মাধ্যমে টেকসই বিনিয়োগ খাতে ৩ হাজার কোটি ইউরোর বেশি মূলধন সংহত করা হয়েছে। তিনি বলেন, ‘বিজ্ঞান ও জলবায়ুর প্রভাব এখন পরিষ্কার, তবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এখনও আমাদের হাতে রয়েছে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.