নিউইয়র্কে ভবনধসে দুই জনের প্রাণহানি, ১৩ জন আহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি ভবনধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। খবর আল জাজিরার

গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার তিনতলা একটি ভবন ধসে পড়ে। ভবনটিতে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ছিল। এলাকাটিতে মূলত কৃষ্ণাঙ্গ ও আফ্রো-ক্যারিবীয় জনগোষ্ঠীর বসবাস।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উদ্ধার অভিযান সম্পর্কে নিয়মিত তথ্য জানিয়েছেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে লোকজনকে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ করেছেন তিনি।
মামদানি জানান, প্রথম জরুরি ফোন পাওয়ার এক মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বুধবার রাত ৮টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সিএনএনের খবরে বলা হয়েছে, নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) প্রধান জন এসপোসিতো জানান, কাছাকাছি একটি জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দমকলকর্মীরা ভবনধসের খবর পান। এরপরই তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন।
এফডিএনওয়াই জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। এ ছাড়া এক দমকলকর্মী সামান্য আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে একটি চালকবিহীন উড়োজাহাজ (ড্রোন) ব্যবহার করছে উদ্ধারকারী দল।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, ধসে পড়া ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর গিয়ে পড়ে। এতে বাসিন্দাদের পাশাপাশি নির্মাণশ্রমিকেরাও আটকা পড়েন।
দমকল বিভাগের প্রধান এসপোসিতো জানান, নির্মাণশ্রমিকেরা তখন সেখানে মাটির নিচের অংশে খননকাজ করছিলেন। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় স্থানীয় ফ্ল্যাটবুশ ওয়াইএমসিএতে একটি সহায়তা কেন্দ্র খুলেছে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। পাশাপাশি উদ্ধারকারী দলের সঙ্গে কাজ করছেন জরুরি চিকিৎসাসেবাকর্মীরা।
লিলিয়ান বনসিগনোর বলেন, ‘উদ্ধারকারী দলগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজ করছে। তাদের প্রতিনিয়ত বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ধ্বংসস্তূপের স্তূপ সরাতে তাড়াহুড়া করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’ তিনি আরও বলেন, উদ্ধার অভিযান দীর্ঘ সময় ধরে চলতে পারে। তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনো তদন্ত করে দেখা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.