বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এবং চীনা গোয়েন্দা সন্দেহের তদন্তের মুখে তিনি পদ ছাড়তে বাধ্য হন। বৃহস্পতিবার কোম্পানিটি এক ঘোষণায় জানিয়েছে, বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে পরিচালনা পর্ষদের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক সিনপসিস সিইও হার্ভে জোন্সকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এনভিডিয়া ছাড়লেন জেনসেন হুয়াং, দায়িত্বে কোলেট ক্রেস
এনভিডিয়ার নতুন দায়িত্বে আসা কোলেট ক্রেস

এনভিডিয়ার চতুর্থ বৃহত্তম শেয়ারহোল্ডার ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং পরিচালনা পর্ষদ থেকেও পদত্যাগ করছেন। সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষের সন্দেহের তালিকায় থাকা সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কোম্পানি মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, অ্যালিস চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। এছাড়া বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশিত হয়। এই ঘটনার পর পরিচালনা পর্ষদ দ্রুত বৈঠকে বসে তার অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়।

তবে চীন সরকার অ্যালিস হুয়াংয়ের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানান, হুয়াং দেশের জন্য অসাধারণ কাজ করেছেন এবং হুয়াং তাকে নিশ্চিত করেছেন যে ওই নারী গুপ্তচর ছিলেন তা তিনি জানতেন না।

হুয়াংয়ের এই আকস্মিক প্রস্থান কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই খবরের পর প্রাক-বাজার লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দর ১০ শতাংশের বেশি কমে যায়, যা সামগ্রিক পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলে। প্রায় ৪ ট্রিলিয়ন ডলার মূল্যের এই প্রযুক্তি জায়ান্টের ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্লিয়ারব্রিজ ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজার মাইকেল ফেল্ডম্যান বলেন, ‘ঝুঁকিটি এনভিডিয়ার প্রযুক্তিগত রূপরেখা হঠাৎ হারানোর নয়, সেই রূপরেখা আগামী কয়েক বছরের জন্য স্পষ্ট। ঝুঁকি মূলত বাস্তবায়নে। জেনসেন অত্যন্ত জটিল একটি ব্যবস্থার মূল পরিচালক ছিলেন।’

হুয়াংয়ের জায়গায় অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব নেওয়া কোলেট ক্রেস ২০১৩ সাল থেকে এনভিডিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব পালনকালে কোম্পানিটির বার্ষিক আয় ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে ২১৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মাইক্রোসফট ও সিসকোর মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের অর্থ বিভাগে প্রায় ২৫ বছর কাজ করেছেন।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক এবং সাউদার্ন মেথোডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী কোলেট ক্রেসকে ২০২৬ সালে ফোর্বস ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের ৩২তম শীর্ষ স্বনির্ভর ধনী নারী হিসেবে তালিকাভুক্ত করেছে। এনভিডিয়ায় তার শেয়ারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ কোটি ডলার। স্থায়ী উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত তিনি বিশ্বের সবচেয়ে মূল্যবান এই চিপ কোম্পানির নেতৃত্ব দেবেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.