বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে। এরপর ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর করা হবে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বর্ধিত মেয়াদি কমিশনে দায়িত্ব পালন করা কর্মকর্তা উইং কমান্ডার সানজিদা আক্তার ও উইং কমান্ডার এনামুল কবিরের চাকরির নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়েছে। ফলে বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর বিধি ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাদের অবসরে পাঠানো হলো।
অন্যদিকে স্বল্পমেয়াদি কমিশনে নিয়োজিত স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরীরও চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তাদের ক্ষেত্রে বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর বিধি ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুসরণ করে অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরে যাওয়া এই পাঁচ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.