১২ ঘণ্টা পেরিয়েও স্বাভাবিক হয়নি মাইক্রোসফট
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় টানা প্রায় ১২ ঘণ্টা ধরে বড় ধরনের বিভ্রাট চলছে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের গ্রাহকেরা আউটলুক, এক্সচেঞ্জ অনলাইন, টিমসসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা ব্যবহারে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সময়সীমা প্রকাশ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

বেশ কয়েকটি পুনরুদ্ধার পদক্ষেপ নেওয়া সত্ত্বেও স্বাভাবিক সেবা ফিরিয়ে আনার সার্বিক প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, অপ্রত্যাশিতভাবে কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়াই এই বিভ্রাটের মূল কারণ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সর্বশেষ আপডেটে ‘মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস’ জানায়, সেবার মান উন্নত করতে আনা পরিবর্তনগুলোর প্রভাব পর্যবেক্ষণ করা হলেও তা থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটি বলে, ‘সেবার মান উন্নত করতে প্রয়োগ করা পরিবর্তনগুলোর অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি এবং নিশ্চিত হয়েছি যে সেগুলো প্রত্যাশা অনুযায়ী কার্যকর হচ্ছে না। ধারাবাহিক ট্রাফিক ব্যবস্থাপনার ভারসাম্যহীনতার মুখে সেবার সক্ষমতা বাড়াতে আমরা বিকল্প কর্মপদ্ধতি চিহ্নিত করার কাজ করছি।’
এর আগের এক আপডেটে মাইক্রোসফট বিষয়টি স্পষ্ট করে জানিয়েছিল যে, নেটওয়ার্ক অবকাঠামোর ওপর এই অতিরিক্ত চাপ অস্বাভাবিক ব্যবহারকারী ট্রাফিকের কারণে তৈরি হয়নি। বরং কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অনুপলব্ধ হয়ে পড়ায় অবশিষ্ট অবকাঠামোর ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়েছে।
এই বিভ্রাটের কারণে এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্স ব্যবহার ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ ও টিমস ব্যবহার করতে গিয়েও সংযোগ বিচ্ছিন্নতার মুখে পড়েছেন সাধারণ ও করপোরেট গ্রাহকেরা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে (১৬১৭ জিএমটি) প্রথম এই বিভ্রাটের তথ্য প্রকাশ্যে আসে। ওয়েবসাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরে সে সময় যুক্তরাষ্ট্রে আউটলুক নিয়ে ৯৭ হাজারের বেশি, মাইক্রোসফট ৩৬৫ নিয়ে ৩৮ হাজারের বেশি এবং টিমস সম্পর্কিত প্রায় সাড়ে ৪ হাজার অভিযোগ নথিবদ্ধ হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.