ইইউর সঙ্গে লাভজনক চুক্তির আশাবাদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আসন্ন শীর্ষ সম্মেলনে উভয় পক্ষের জন্য লাভজনক একটি চুক্তি হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। আগামী সপ্তাহে ব্রাসেলসে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার আয়ারল্যান্ডে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্ভাব্য এই চুক্তি জিনিসপত্রের দাম কমাতে এবং যুক্তরাজ্যের অর্থনীতিকে গতিশীল করতে সহায়তা করতে পারে।
বৃহস্পতিবার গভীর রাতে সাংবাদিকদের অ্যান্ডি বার্নহাম বলেন, ‘আমি বিশ্বাস করি একটি ভালো সমঝোতা সম্ভব, যা ব্রিটেন ও ইউরোপ উভয়ের জন্যই লাভজনক হতে পারে।’
বার্নহাম আরও বলেন, ‘আমার মনে হয়, ২০১৬ সালে মানুষ যে ধরনের ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন বলে ভেবেছিলেন, এটি বাস্তবে ঠিক সেরকমই হতে পারে।’
আগামী ২০ নভেম্বর ব্রাসেলসে যুক্তরাজ্য ও ইইউর মধ্যকার শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এর আগেই ব্রেক্সিট-পরবর্তী খাদ্য ও কৃষি পণ্যের রপ্তানি যাচাই প্রক্রিয়া তুলে নেওয়ার বিষয়ে দুই পক্ষ একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে।
বিষয়টি যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনখ এর আগে ইইউ নিয়মের সঙ্গে সামঞ্জস্য রাখার যেকোনো পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছিলেন। এমন পদক্ষেপ দেশকে প্রকৃতপক্ষে পেছনের দিকে নিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে স্কটিশ লেবার পার্টির মতো গ্রিন পার্টিও যুক্তরাজ্যকে আবারও কাস্টমস ইউনিয়নে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে যুক্তরাজ্যের অধিকাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় দেন। পরবর্তীতে ২০২০ সালের ২৪ জানুয়ারি যুক্তরাজ্য ও ইইউ প্রত্যাহার চুক্তিতে স্বাক্ষর করে এবং একই বছরের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জোট থেকে বেরিয়ে যায় ব্রিটেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.