আপনি পড়ছেন

গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর কার্যকর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন লন্ডনের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। ব্রিটিশ সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে লন্ডনে বিক্ষোভ
লন্ডনে বিগ বেনের সামনে ফিলিস্তিনের জাতীয় পতাকা উড়িয়ে বিক্ষোভকারীদের প্রতিবাদ

শুক্রবার লন্ডনে দেশটির পররাষ্ট্র দপ্তরের সামনে সমবেত হন বিক্ষোভকারীরা। সম্প্রতি ভারী বৃষ্টিতে গাজায় হাজার হাজার তাঁবু প্লাবিত হওয়ায় সেখানে ত্রাণসহায়তা প্রবেশের ওপর থেকে ইসরায়েলি বিধিনিষেধ প্রত্যাহারে ব্রিটিশ সরকারকে চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়। ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘আমরা ন্যায়বিচার চাই, পদক্ষেপ চাই, বয়কট ও নিষেধাজ্ঞা চাই’ এবং ‘লন্ডন থেকে ফিলিস্তিন, দখলদারিত্ব একটি অপরাধ’। এ ছাড়া তারা ‘নদী থেকে সাগর, ফিলিস্তিন হবে স্বাধীন’ স্লোগানও দেন।

বিক্ষোভ চলাকালে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ভবনের দেওয়ালে একটি বার্তা প্রদর্শন করা হয়। সেখানে লেখা ছিল, ‘গাজায় ফিলিস্তিনিদের ওপর সংঘটিত গণহত্যায় ব্রিটেনের সম্পৃক্ততা নিয়ে আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।’

সমাবেশে স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের ভাইস-চেয়ার ক্রিস নাইনহ্যাম ফিলিস্তিনিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘গাজার এই দুঃস্বপ্ন শেষ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ থামবে না।’ একই সঙ্গে তিনি ইসরায়েলে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান। নাইনহ্যাম উল্লেখ করেন, যুদ্ধের বিরোধিতা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলো দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মার্কিন প্রেসিডেন্টের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের অন্যতম বড় কারণ হিসেবে কাজ করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিক এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করছেন।’

পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়নের সাধারণ সম্পাদক ফ্রান হিথকোট বলেন, টানা তিন বছরের যুদ্ধ ও গণহত্যার পর ফিলিস্তিনিরা এখন চরম দুর্দশা ও বন্যার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, ‘আমরা আবারও দেখছি ইসরায়েলি সরকার ত্রাণ সহায়তা আটকে দিচ্ছে।’ মানবিক সহায়তা আটকে রাখাকে ইসরায়েল গণহত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন।

হিথকোট আরও বলেন, ‘যুক্তরাজ্য সরকারের প্রতি আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট; অবিলম্বে ইসরায়েলে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন এবং অর্থবহ নিষেধাজ্ঞা দিন।’ অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থি বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে নতুন ব্রিটিশ সরকারের আরোপিত নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও তিনি জোর দিয়ে বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ব্যক্তি বা সশস্ত্র গোষ্ঠীর কাজ নয়। এটি ইসরায়েল সরকার এবং ইসরায়েলি সেনাবাহিনীর সরাসরি মদত ও সমর্থনে সংঘটিত হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.