আপনি পড়ছেন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে পাঠানো পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। বিশেষায়িত তিনটি লরিতে করে এই পারমাণবিক জ্বালানি ঈশ্বরদীর প্রকল্প এলাকায় আনা হয়।

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে

সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আজ শনিবার সকাল ৬টা ৫ মিনিটে চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন এই চালান যুক্ত হওয়ার মাধ্যমে রূপপুর প্রকল্পে পারমাণবিক জ্বালানির মোট ছয়টি চালান পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান প্রকল্প এলাকায় নেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, সব মিলিয়ে নয়টি চালানে পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হবে। যার আওতায় দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে দুটি কার্গো বিমানে আরও ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে।

ভিভিইআর-১২০০ প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইতিমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটের স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

স্টেজ-সি ধাপে রিঅ্যাক্টরের কার্যক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধির পাশাপাশি টারবাইন-জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত বা সিনক্রোনাইজ করা হবে। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে চলতি নভেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.