মাইক্রোসফট: সাইবার হামলা বা এআই নয়, প্রযুক্তিগত কারণে বিশ্বব্যাপী সেবা বিভ্রাট
বিশ্বজুড়ে নিজেদের সেবা কার্যক্রমে বড় ধরনের বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে মাইক্রোসফট। শুক্রবার প্রযুক্তি জায়ান্টটি জানায়, একটি অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। একই সঙ্গে গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে মাইক্রোসফট উল্লেখ করে, ‘এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল এবং এর সঙ্গে সাইবার কার্যক্রম বা এআই এজেন্টের কোনো সম্পর্ক নেই।’
প্রতিষ্ঠানটির তদন্ত অনুযায়ী, পূর্বে নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর সময় তৈরি হওয়া একটি অন্তর্নিহিত সমস্যার কারণে এই বিঘ্ন ঘটে। সম্প্রতি নেটওয়ার্কে কিছু পরিবর্তনের পর সেই সমস্যাটি প্রকাশ্যে আসে।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল সমস্যার সমাধান করা হয়েছে এবং সেবাগুলোর বড় অংশ কার্যকর হয়ে স্থিতিশীলতায় ফিরেছে। তবে বাকি গ্রাহক এবং কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য সেবা পুরোপুরি স্বাভাবিক করার কাজ অব্যাহত রয়েছে।
বিবৃতিতে মাইক্রোসফট আরও বলে, ‘এই ঘটনার কারণে আমাদের গ্রাহক ও অংশীদারদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আমাদের সেবার ওপর তারা যে আস্থা রাখেন তা আমরা জানি এবং এই দায়িত্বটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।’
বিপুল চাহিদার পরিধি বিবেচনায় ধাপে ধাপে সেবাগুলো সচল করা হয়েছে এবং প্রতিটি ধাপে স্থিতিশীলতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ‘এতে কিছুটা বেশি সময় লাগলেও তা একটি স্থিতিশীল পুনরুদ্ধারে সহায়তা করেছে।’ ঘটনাটির তদন্ত শেষ হলে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
বৃহস্পতিবার এক্সচেঞ্জ অনলাইনের মাধ্যমে এই বিভ্রাট শুরু হয়, যার মাধ্যমে আউটলুকের প্রাতিষ্ঠানিক ইমেইল সেবা পরিচালিত হয়। এই সমস্যা শুক্রবার পর্যন্ত স্থায়ী হয়।
এর ফলে এক্সচেঞ্জ অনলাইনের ওপর নির্ভরশীল মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য ফিচারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে রয়েছে টিমস ক্যালেন্ডার, কোপাইলট ও শেয়ারপয়েন্ট। এই বিভ্রাটের কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল এবং সরকারি সংস্থার যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। সেবা স্বাভাবিক করার প্রক্রিয়া চলার সময়েও অনেক ব্যবহারকারী সংযোগ সমস্যা এবং ইমেইল পাঠাতে বিলম্বের শিকার হন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.