আপনি পড়ছেন

শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে এবং কর্মীরা কাজে যোগ না দিলে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষ। এই ধারার আওতায় কারখানা বন্ধ থাকাকালে 'নো ওয়ার্ক, নো পে' নীতি কার্যকর হবে, অর্থাৎ বন্ধের দিনগুলোর জন্য শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

বিজিএমইএ: শ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধ
বিজিএমইএ এর সংবাদ সম্মেলন

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ সদর দপ্তরে প্রায় ২০০ কারখানা মালিকের উপস্থিতিতে এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। রোববার থেকেই অসন্তোষকবলিত কারখানাগুলোতে এই ধারা কার্যকর করা শুরু হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে শিল্পাঞ্চলগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, সংশ্লিষ্ট এলাকার কারখানা মালিকেরা কঠিন পরিস্থিতিতে পড়ায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। কারখানা চালু রাখতে না পেরে মালিকেরা শ্রম আইনের ১৩ (১) ধারার শরণাপন্ন হতে বাধ্য হওয়ার কথা সংগঠনটিকে জানিয়েছেন।

সংগঠনটির হিসাব অনুযায়ী, শনিবার পর্যন্ত ৫৫টি কারখানা এই ধারার আওতায় বন্ধ ঘোষণা করা হয়। এর বাইরে শ্রমিকেরা কাজ না করায় শনিবার মোট ১৪৭টি কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় তিন লাখ। এর আগে একই পরিস্থিতির জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। প্রতিদিনের পরিস্থিতির ভিন্নতার কারণে রোববার ঠিক কতটি কারখানা বন্ধ থাকবে, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করেনি মালিকপক্ষ।

বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের উপস্থিতিতে দেওয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন শ্রমিক প্রতিনিধিরা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রম আইনের ১৩ (১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে। মালিকপক্ষের এই পদক্ষেপ শ্রমিক আন্দোলনকে আরও উসকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে বলে তিনি মন্তব্য করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.