ব্যবহারকারীদের সুস্পষ্ট সম্মতি ছাড়া স্মার্টফোনে সংরক্ষিত ছবি ও ভিডিওতে নজরদারির অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় ৯০ কোটি ডলার) জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যক্তিগত কনটেন্ট ও মেটাডাটা ব্যবহারের দায়ে প্রযুক্তি জায়ান্টটির বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুমতি ছাড়া ছবি স্ক্যান: মেটাকে ৯০ কোটি ডলার জরিমানা
মেটা কোম্পানির সদর দপ্তরের সাইনবোর্ড

ইতালির ডেটা প্রোটেকশন অথরিটি জানায়, ২০২৩ সালে চালু হওয়া ফেসবুকের ‘গেট সাজেশন্স ফ্রম গ্যালারি হোয়েন ব্রাউজিং ফেসবুক’ ফিচারের মাধ্যমে এই নিয়ম লঙ্ঘন করা হয়। এই ফিচারের আওতায় ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করার জন্য স্বয়ংক্রিয় পরামর্শ দেওয়া হতো। তদন্তে উঠে এসেছে, ফেসবুক একাধিক সুবিধার জন্য মাত্র একটি সাধারণ অনুমতি চেয়েছিল। সেখানে একটি সাধারণ সতর্কবার্তা দিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হয় এবং গ্যালারির সব কনটেন্ট ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়নি।

তদন্তে আরও দেখা গেছে, ফিচারটি ডিভাইসে আগে থেকেই স্বয়ংক্রিয়ভাবে চালু ছিল। এর ফলে একবার অনুমতি দিলে অ্যাপটি ব্যবহারকারীর পুরো ফটো আর্কাইভ ব্যবহারের সুযোগ পেয়ে যেত। বোলজানো কনজিউমার প্রোটেকশন সেন্টারের অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের জুলাইয়ে মেটার বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়। অ্যাপটির প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত করা হয়।

ইতালির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, মেটার এই পদক্ষেপ দেশটির প্রাইভেসি কোডের ১২২ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এই আইন ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষিত তথ্যের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, ব্যক্তিগত তথ্য পরবর্তী সময়ে অন্য কোথাও পাঠানো হয়েছে কি না বা এর ফলে কোনো ক্ষতি হয়েছে কি না, তা বিবেচ্য নয়। ডিভাইসের তথ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর স্বাধীন ও সুস্পষ্ট সম্মতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ‘ওয়ান-স্টপ-শপ’ ব্যবস্থার যুক্তি দেখিয়ে মেটার করা এখতিয়ার সংক্রান্ত আপত্তিও নাকচ করে দেওয়া হয়েছে।

আদেশে মেটাকে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে ফিচারটির জন্য আলাদা অনুমতির ব্যবস্থা করতে হবে এবং এর উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে ফিচারটি ডিফল্টভাবে নিষ্ক্রিয় রাখতে হবে, যা আগে সম্মতি দেওয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ছাড়া আগামী ৩০ দিনের মধ্যে প্রাথমিক পদক্ষেপ এবং ৯০ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ কর্তৃপক্ষকে জানাতে হবে।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, এই অনিয়মের কারণে ইতালির প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। অনিয়মের তীব্রতা ও মেয়াদ, তদন্তে মেটার অসহযোগিতা এবং ২০১৯ সালের পূর্ববর্তী শাস্তির বিষয়টি মাথায় রেখে এই বিপুল পরিমাণ জরিমানা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যবহারকারীদের গ্যালারির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা এই তদন্তে খতিয়ে দেখা হয়নি। ২০২৬ সালে মেটার চালু করা ক্লাউড-ভিত্তিক একটি গ্যালারি প্রসেসিং ফিচারের বিষয়ে আলাদাভাবে তদন্ত করার অধিকার নিজেদের হাতে রেখেছে কর্তৃপক্ষ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.