আপনি পড়ছেন

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। খবর আল জাজিরার

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারের প্রাণহানি
গাজার খান ইউনিসে হানাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা। ছবি- রয়টার্স

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, খান ইউনিসে বিমান হামলায় হামাসের সামরিক শাখার একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নিহত নাইয়েল আবু ওবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন সামির আবু ইউনিস। নাইয়েল আবু ওবেইদ ‘আবু আতিয়া’ নামেও পরিচিত ছিলেন।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ওই হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হন।

হামাস এ হামলার নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। সংগঠনটি বলেছে, হামাসের সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরায়েলের দাবি মূলত আন্তর্জাতিক আইনে সুরক্ষিত একটি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে নতুন করে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার নির্লজ্জ চেষ্টা।

এর আগে গত ১১ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘দখলদারদের চলমান লঙ্ঘন বন্ধ করতে এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্র প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নিহত ও আহতের এ সংখ্যা।

শীতজনিত কারণে গাজায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। নয় মাস বয়সী এক শিশুর হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া) মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা বেড়ে ১১-তে দাঁড়িয়েছে। চলতি শীত মৌসুমে শীতজনিত কারণে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.