ইসরায়েলের ফাঁদে না পড়তে ফ্রান্সকে ইরানের সতর্কতা
সুপারমার্কেটের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ ঘিরে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ফ্রান্সের প্রতি সতর্কবার্তা দিয়ে সংস্থাটি বলেছে, ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ‘ বা সাজানো হামলার ফাঁদে প্যারিস যেন পা না দেয়। খবর আনাদোলু অ্যাজেন্সির

গতকাল শনিবার এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এই সতর্কবার্তা দেন। তিনি ফ্রান্সের অভিযোগকে ‘হাস্যকর’ বলে আখ্যা দেন। হোসেইন মোহেব্বির দাবি, ইরানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থন আদায়ের জন্য ইসরায়েল এসব অভিযোগ তুলছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিরি লেখেন, ফ্রান্সের উচিত ইহুদিবাদী শাসকগোষ্ঠীর মিথ্যা পতাকা কৌশলের ফাঁদ সম্পর্কে সতর্ক থাকা। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো আইআরজিসি কখনো বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না।
গত সোমবার ফ্রান্স সরকার জানায়, দেশটির সুপারমার্কেটগুলোতে চালানো সাইবার হামলার জন্য আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার অধীন ‘শহীদ কাভেহ’ নামের একটি ইউনিট দায়ী। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত ১১ ও ১২ অক্টোবর দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় নিয়ন্ত্রণ পদ্ধতিতে এসব হামলা চালানো হয়।
মন্ত্রণালয় জানায়, হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ড এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক কোটি ইউরো।
এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পাশাপাশি হামলায় জড়িত থাকার অভিযোগে ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্যারিস।
এদিকে গত মঙ্গলবার ফ্রান্সের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তেহরান বলেছে, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বিদেশি শক্তির বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.