আপনি পড়ছেন

ইসরায়েলের নেসেট নির্বাচনের দিন দেশটির ইউনাইটেড আরব লিস্ট (রাম) পার্টির কর্মীদের গ্রেপ্তারের নেপথ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা জড়িত ছিলেন বলে এক তদন্তে উঠে এসেছে। রোববার ইসরায়েলের চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে দেখা যায়, রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ইসরায়েলি পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতকে ব্যবহার করার জোরালো সন্দেহ তৈরি হয়েছে।

আরব কর্মীদের গ্রেপ্তার: সন্দেহের তালিকায় নেতানিয়াহুর সহযোগীরা
ইসরাইলের নির্বাচনে ভোট দেওয়ার সময় একজন ভোটার

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নরদেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি দক্ষিণ ইসরায়েলের তিনজন রাম কর্মীর কর্মকাণ্ড নিয়ে অভিযোগ দায়ের করেন এবং পুলিশকে একটি গোয়েন্দা সূত্রের সন্ধান দেন। সেই সূত্রের কাছে এই সংক্রান্ত তথ্য রয়েছে বলেও জানান তিনি।

তদন্তে চিহ্নিত করা হয় যে, ওই সূত্রটি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সাবেক কর্মী, যিনি তৎকালীন মহাপরিচালক ইয়োসি শেলির ঘনিষ্ঠ ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই সূত্রটি কর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছিল, সেগুলোর পক্ষে পরবর্তী সময়ে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ ওই রাতেই তথ্যগুলো তাদের গোয়েন্দা নথিতে অন্তর্ভুক্ত করে। নেতানিয়াহুর কার্যালয়ের অভিযোগ ও সূত্রের তথ্যের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিন অভিযান চালানো হয়। কোনো ধরনের তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা তিন কর্মীর বাড়িতে হানা দেন বলে তদন্তে জানা গেছে।

আটক ব্যক্তিদের মধ্যে রাহাতের এক চিকিৎসক সায়াফ আবু রিয়াশও ছিলেন। পুলিশ দাবি করে, ভোটারদের প্রভাবিত করতে এবং ব্যালটে সমর্থন নিশ্চিত করতে ওই কর্মীরা বিপুল পরিমাণ নগদ অর্থ ও রাম পার্টির ভাউচার বহন করছিলেন।

অনুসন্ধানে দেখা যায়, নেতানিয়াহু দ্রুত এই অভিযোগগুলো প্রকাশ্যে আনেন এবং পুরো নির্বাচনের দিন জুড়ে বারবার তা প্রচার করতে থাকেন। তদন্ত প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই ঘটনাটির সূত্রপাত করা হয়েছিল। পরবর্তীতে ‘আরবরা নির্বাচন চুরি করছে’—এমন প্রচারণা জোরালো করতেই ঘটনাটি ব্যবহার করা হয়।

এছাড়া নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহের অজুহাত তুলে নির্বাচনের দিন নেসেটের পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন শিন বেত প্রধান ডেভিড জিনি। তবে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা শেষ মুহূর্তে সেই অনুরোধ নাকচ করে দেন। বিচার বিভাগীয় কর্তৃপক্ষ নির্বাচনে স্বচ্ছতা নষ্ট করতে পারে—এমন কোনো বিদেশি হস্তক্ষেপের সুনির্দিষ্ট প্রমাণ পায়নি।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ আইন প্রয়োগকারী কর্মকর্তা সতর্ক করে জানান, এ ধরনের অপতৎপরতা ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে জেনেশুনে কিংবা অজান্তেই পুলিশ ও শিন বেতকে ব্যবহারের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এখানে আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।’

প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়, নির্বাচনের দুই দিন পর ইয়াশার দলের নেতা ও পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেন জিনি। বৈঠকে আইজেনকোটের সামনে একটি ভারী ফাইল রেখে তিনি দাবি করেন, ২০১৮ সাল থেকেই তার কাছে তথ্য ছিল যে আরবরা ইসরায়েলে নির্বাচন চুরি করছে। আগের শিন বেত প্রধানরা এই তথ্য এড়িয়ে গিয়েছিলেন এবং তিনি নিজেই এই নথিটি খোলার সিদ্ধান্ত নেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জিনির এমন মন্তব্য শিন বেত ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। কারণ নির্বাচনী জালিয়াতি বা বিদেশি হস্তক্ষেপের দাবির সপক্ষে তখনো কোনো প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।

এদিকে কোনো পরোয়ানা ছাড়া তল্লাশি চালিয়ে কিছুই না পাওয়ার পর বেরশেবা ম্যাজিস্ট্রেট আদালত ছয় দিন হেফাজতে রাখার পর আবু রিয়াশকে মুক্তির আদেশ দেন। পুলিশ তার বাড়ি থেকে অনেক কিছু উদ্ধারের দাবি করলেও বাস্তবে তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।

তদন্তের এই ফলাফল রাজনৈতিক ও নির্বাচনী বিরোধে পুলিশ এবং শিন বেতকে ব্যবহার করা হয়েছিল কি না এবং নিরাপত্তা সংস্থাগুলো রাজনৈতিক প্রভাব থেকে কতটা মুক্ত—তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। বিষয়টি এখনো পর্যালোচনায় রয়েছে এবং তদন্তে ওঠা বেশ কিছু অভিযোগের এখনো সুরাহা হয়নি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.