লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ হুতিদের হাতে
সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারপন্থী বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এতে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হাতে চলে গেছে। খবর বিবিসির

ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির অন্তর্বর্তী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করতে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে গুরুত্বপূর্ণ নৌপথটির কাছ থেকে সেনাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে হুতিরা এলাকাটি দখল করে নেয়। এরপর সেখানকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ ধরে অভিযান চালায় সরকারপন্থী বাহিনী। হুতিদের দখলের ফলে বিশ্ববাজারে তেল রপ্তানি ব্যাহত হয় এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ওই অভিযান কার্যত শেষ হলো।
রোববার পরে হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম জানায়, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এ বিষয়ে সৌদি আরব এখনো কোনো মন্তব্য করেনি।
হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালানোর সময় অক্টোবরের শুরুর দিকে সরকারপন্থী বাহিনী জানিয়েছিল, তারা বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। এর আগে সেপ্টেম্বর মাসে প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকাসহ কয়েকটি এলাকা দখলের দাবি করেছিল হুতিরা।
তবে রোববার সৌদি-সমর্থিত বাহিনী জানায়, অন্যত্র সেনাদের শক্তি বাড়াতে তারা ওই এলাকা থেকে সরে যাচ্ছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে সেনা প্রত্যাহারের কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্মুখসারির প্রতিরক্ষা জোরদার করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাব আল-মান্দেব প্রণালী দখলের সময় হুতিরা বলেছিল, এই নৌপথ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের জন্য তারা কোনো হুমকি নয়। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছিল তারা।
তবে এই প্রণালী দখলের ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব তেল রপ্তানির জন্য লোহিত সাগরের পথের ওপর নির্ভর করছিল। এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। পাল্টা জবাবে সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা।
লড়াই তীব্র হওয়ার পর থেকে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ সংঘাতে শত শত মানুষের প্রাণহানির খবরও পাওয়া গেছে।
২০১৪ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন। ওই বছর হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করে। পরের বছর ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের জোট সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও ছড়িয়ে পড়ে।
চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভাঙতে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ‘সমুদ্র অবরোধ’ঘোষণা করে। পাশাপাশি সৌদির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে চলাচলকারী ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
হুতিদের দাবি, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি আরবের অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার জবাব দিতেই তারা এসব হামলা চালাচ্ছে। বিমানবন্দরে ওই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে গোষ্ঠীটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.