অলিম্পিক বাছাইয়ের আয়োজক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস (এলএ২৮) অলিম্পিকের চূড়ান্ত ক্রিকেট বাছাইপর্বের আয়োজক হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান টুর্নামেন্টগুলোর সময়সীমাও (উইন্ডো) চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পুরুষদের অলিম্পিক বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ। এরপর একই বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত নারীদের বাছাইপর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
এই টুর্নামেন্ট দুটি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নেওয়ার চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হবে। প্রতিটি বাছাইপর্বে আটটি দল অংশ নেবে। দলগুলোকে চার দলের দুটি গ্রুপে ভাগ করা হবে এবং মোট ম্যাচ হবে ১৩টি। গ্রুপের প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে এবং দুই গ্রুপের শীর্ষ দল ফাইনাল খেলবে। ফাইনালে জয়ী দল অলিম্পিকের মূল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করবে।
একই সভায় ২০২৮ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানিয়েছে আইসিসি। মূল আসরের এই বাছাইপর্বে ১৬টি দল অংশ নেবে এবং এটি অনুষ্ঠিত হবে ২০২৮ সালের প্রথম প্রান্তিকে। মূল বিশ্বকাপের প্রায় ছয় মাস আগে এই পর্ব শেষ হবে। ২০২৮ সালের ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে ২০২৭ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ভেন্যু এখনো ঘোষণা করেনি সংস্থাটি। এর আগে ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছিল, আগামী বছর ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ এই বাছাইপর্ব অনুষ্ঠিত হতে পারে। আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় থাকা ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম এবং নামিবিয়ার উইন্ডহুকে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এদিকে বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসের সুপারিশের ভিত্তিতে সদস্য দেশগুলোর সঙ্গে নতুন বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা করেছিল আইসিসি। তবে ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের যে আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করা হয়েছে, তাতে নতুন কোনো টুর্নামেন্ট অন্তর্ভুক্ত করা হয়নি।
আইসিসি ২০২১ সালেই ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বৈশ্বিক আসরগুলোর ভেন্যু চূড়ান্ত করেছিল। বালির সভায় ২০২৮ থেকে ২০৩১ সাল পর্যন্ত টুর্নামেন্টগুলোর সুনির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া ২০৩২ থেকে ২০৩৫ সালের মধ্যকার ইভেন্ট ও সময়সীমাও অনুমোদন দেওয়া হয়েছে। এই চার বছরের মধ্যে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০৩২ ও ২০৩৪), দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (২০৩৩ ও ২০৩৫), একটি ওয়ানডে বিশ্বকাপ (২০৩৫) এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০৩৩) অনুষ্ঠিত হবে।
২০৩২ থেকে ২০৩৫ চক্রের আসরগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ২০২১ সালে আইসিসি মূল দরপত্র প্রক্রিয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে নিজস্ব বিবেচনায় আয়োজক বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তী বাণিজ্যিক চক্রের (২০৩১-৩৫) জন্য তারা কী প্রক্রিয়া অনুসরণ করবে, তা স্পষ্ট করা হয়নি। তবে নির্ধারিত সময়সীমা বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এই টুর্নামেন্টগুলো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে আয়োজিত হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.