আপনি পড়ছেন

ইউরোপের বাইরে প্রথম ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে ইউরোপের পাঁচটি দেশ ও রুয়ান্ডা। সোমবার দেশগুলোর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়, যার লক্ষ্য ২০২৭ সালের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানো এবং প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের সেখানে স্থানান্তর শুরু করা।

রুয়ান্ডায় প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা পাঁচ দেশের
গোধূলির আলোয় অস্থায়ী আশ্রয়শিবিরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মানুষের ছায়ামূর্তি

ডেনমার্কের অভিবাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডস জানায়, অংশগ্রহণকারী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলোতে বৈধভাবে থাকার অনুমতি নেই এবং যাদের বিরুদ্ধে কার্যকরযোগ্য প্রত্যাবাসন সিদ্ধান্ত রয়েছে, প্রস্তাবিত কেন্দ্রটিতে সেই অভিবাসীদের রাখা হবে।

বিবৃতি অনুযায়ী, এই উদ্যোগের ফলে স্থানান্তরিত অভিবাসীরা আন্তর্জাতিক সহায়তায় রুয়ান্ডার সমাজে একীভূত হতে পারবেন। এ ছাড়া তারা স্বেচ্ছায় তাদের নিজ দেশে কিংবা বৈধভাবে বসবাসের সুযোগ রয়েছে এমন অন্য কোনো দেশেও যেতে পারবেন।

ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই ঘোষণাকে একটি মোড় ঘোরানো ঘটনা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমার কাছে আজকের দিনটি একটি নতুন অভিবাসন ব্যবস্থার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা, এমন এক ব্যবস্থা যা আমাদের সমাজের সংহতি রক্ষা করে এবং আমাদের নাগরিকদের উদ্বেগের সমাধান দেয়।’ ফ্রেডেরিকসেন জানান, অংশগ্রহণকারী দেশগুলো অভিবাসন নীতিতে মৌলিক পরিবর্তন আনতে চাইছে। তার মতে, ইউরোপে বিপজ্জনক যাত্রা থেকে মানব পাচারকারী চক্রগুলো মুনাফা লুটছে।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেন, এই অংশীদারত্ব ‘অভিবাসীদের জন্য একটি নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান’ দেবে এবং একই সঙ্গে অনিয়মিত অভিবাসনকে ত্বরান্বিত করা অর্থনৈতিক বৈষম্য মোকাবিলা করবে।

ডেনমার্কের অভিবাসন ও একীভূতকরণ মন্ত্রী মর্টেন বোডস্কভ এই ঘোষণাকে ‘একটি বিশাল অগ্রগতি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, বৈধ আবাসনের অনুমতিহীন অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, প্রস্তাবিত কেন্দ্রটি তা সমাধানে সহায়তা করবে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট বলেন, প্রত্যাবাসন কেন্দ্রগুলো ‘ইউরোপে থাকার অধিকারহীন ও ভবিষ্যৎ সম্ভাবনাহীন মানুষদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে কাজ করবে, বিশেষ করে যখন তাদের নিজ দেশগুলো প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে না।

গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী আথানাসিওস প্লেভ্রিস বলেন, ‘অবৈধ অভিবাসন মোকাবিলা করা এবং মানব পাচারকারী চক্রগুলো ভেঙে দেওয়া আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।’ প্রত্যাবাসন কেন্দ্রগুলো অনিয়মিত অভিবাসন কমাতে এবং প্রত্যাবাসনের হার বাড়াতে পারে বলেও যোগ করেন তিনি।

সবশেষে নেদারল্যান্ডসের আশ্রয় ও অভিবাসন মন্ত্রী বার্ট ভ্যান ডেন ব্রিংক বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো ‘প্রত্যাবাসন বাড়ানো এবং অভিবাসীদের রুয়ান্ডায় বসবাস গড়ার একটি নতুন সুযোগ তৈরি করে দেওয়া।’ তিনি আরও বলেন, ‘এভাবেই নেদারল্যান্ডস তার অংশীদারদের সঙ্গে নিয়ে একটি আধুনিক, কার্যকর ও সুসংগঠিত আশ্রয় ব্যবস্থায় অবদান রাখবে।’

যৌথ বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত এই ব্যবস্থা ইইউ, রুয়ান্ডা ও আন্তর্জাতিক আইন মেনে চলবে এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মানবাধিকারের মানদণ্ড বিষয়ে পরামর্শ দিচ্ছে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার জানান, পূর্ব আফ্রিকার দেশটির সঙ্গে সুনির্দিষ্ট আলোচনা সোমবার থেকেই শুরু হবে। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ, পাচারকারী চক্রগুলোর তৎপরতা ব্যাহত করা এবং জনসংখ্যার ওপর চাপ কমানোর উদ্দেশ্যে নেওয়া একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে তিনি এই উদ্যোগকে বর্ণনা করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.