অ্যামাজনে ৩৫ লাখ ফিলিস্তিনির ছবি দিয়েছে ইসরায়েল
ফিলিস্তিনিদের মুখাবয়ব শনাক্তকরণ ও ছবি বিশ্লেষণের জন্য অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ফাঁস হওয়া নথি ও সামরিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে ছবিগুলো তেল আবিবের কাছে অবস্থিত অ্যামাজনের একটি ডেটা সেন্টারে স্থানান্তর করা হয়। ‘রোলিং স্টোন’ নামে পরিচিত ইসরায়েলের একটি সামরিক বিভাগ এই কাজ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এই বিভাগটি গাজা ও অধিকৃত পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের নিয়ে বিস্তৃত তথ্যভান্ডার পরিচালনা করে। তারা অ্যামাজনকে জানিয়েছিল, মুখাবয়ব শনাক্তকরণের জন্য তারা প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি বিশ্লেষণ সেবা ‘রেকগনিশন’ ব্যবহার করতে চায়।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পর সামরিক তল্লাশিচৌকি দিয়ে পার হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়মিত ছবি তুলত ইসরায়েলি বাহিনী।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ফিলিস্তিনিদের পরিচয় শনাক্ত করতে এবং সন্দেহভাজন সশস্ত্র যোদ্ধাদের চিহ্নিত করতে সামরিক তথ্যভান্ডারের সঙ্গে এসব ছবির তুলনা করার কাজে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে, ২০২১ সালে অ্যামাজন ও গুগলের সঙ্গে স্বাক্ষরিত কয়েকশ কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি ‘প্রজেক্ট নিম্বাস’-এর আওতায় ইসরায়েল সংবেদনশীল গোয়েন্দা ও সামরিক তথ্য অ্যামাজন ওয়েব সার্ভিসেসে স্থানান্তর করেছে।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘+৯৭২ ম্যাগাজিন’ ও ‘লোকাল কল’-এর অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, গাজায় বিমান হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ৩৭ হাজার পর্যন্ত ফিলিস্তিনিকে চিহ্নিত করতে ইসরায়েলি সেনাবাহিনী ‘ল্যাভেন্ডার’ নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ব্যবহার করেছে।
ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, ১৫ থেকে ২০ জন বেসামরিক নাগরিকের প্রাণহানির আশঙ্কা থাকলেও সন্দেহভাজন নিম্নপদস্থ সশস্ত্র যোদ্ধাদের ওপর হামলার অনুমতি দিয়েছিলেন সামরিক কমান্ডাররা।
এ ছাড়া ‘হোয়্যারস ড্যাডি?’ নামে পরিচিত আরেকটি ব্যবস্থার মাধ্যমে সন্দেহভাজন সশস্ত্র যোদ্ধাদের অনুসরণ করে তাদের পারিবারিক বাড়িতে অবস্থান শনাক্ত করা হতো এবং সেখানে চালানো হামলায় প্রায়ই বাড়ির অন্য বাসিন্দারাও নিহত হতেন।
আলাদা এক প্রতিবেদনে ২০২৪ সালের মার্চে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, গাজায় ইসরায়েলের মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি ভুলবশত বেসামরিক নাগরিকদের সন্দেহভাজন সশস্ত্র যোদ্ধা হিসেবে চিহ্নিত করেছিল এবং এর ফলে অনেককে অন্যায়ভাবে আটক করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.