যুদ্ধ নয়, শিল্পায়নেই চীন মোকাবিলার পক্ষে ভ্যান্স
সামরিক সংঘাতের পরিবর্তে দেশের শিল্পভিত্তি পুনর্গঠন ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি সুরক্ষার মাধ্যমে চীনের প্রভাব মোকাবিলা করার পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন কৌশলের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, বেইজিংয়ের প্রভাব প্রতিহত করতে এই পথই বেশি কার্যকর।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স উল্লেখ করেন, অপ্রয়োজনীয় সামরিক উত্তেজনায় না জড়িয়ে যুক্তরাষ্ট্রের উচিত নিজস্ব উৎপাদন খাত শক্তিশালী করা এবং চীনের নিয়ন্ত্রিত সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভরতা কমানো।
তিনি বলেন, ‘চীনের প্রতি কঠোর হওয়ার উপায় হলো অস্ত্রের আস্ফালন দেখিয়ে দেশটির সঙ্গে যুদ্ধ শুরু করা নয়, বরং যুক্তরাষ্ট্রকে নতুন করে শিল্পায়িত করা।’
ভ্যান্সের মতে, যুক্তরাষ্ট্রের কয়েক দশকের অর্থনৈতিক ও শিল্পনীতি চীনকে খাদ্য, ওষুধ ও প্রযুক্তিসহ মার্কিন সরবরাহ ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, ‘যখন অন্য কোনো দেশ আপনার খাদ্য, ওষুধ এবং প্রযুক্তি খাত নিয়ন্ত্রণ করে, তখন সেভাবেই তারা যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে।’
ভ্যান্স জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা জোরদারের প্রচেষ্টা সমন্বিতভাবে রয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কের বিষয়টিও তিনি সমর্থন করেন। ভ্যান্স যুক্তি দেন, শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে সম্মান করেন, কারণ তিনি তাকে ‘প্রকৃতপক্ষেই কঠোর ও বুদ্ধিমান একজন ব্যক্তি’ হিসেবে দেখেন।
এই কৌশলকে সফল উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘চীনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির মূল লক্ষ্য হলো আমেরিকানরা যেন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে।’
সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তৃতীয় কোনো দেশের মাধ্যমে চীনে যুক্তরাষ্ট্রের উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি হস্তান্তরের সম্ভাব্য উদ্বেগ নিয়েও কথা বলেন। বিশেষ করে এনভিডিয়া এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের প্রসঙ্গে এই আলোচনা উঠে আসে।
ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের বিষয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স জানান, তিনি কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেউই জানেন না ওই নারী কোনো গুপ্তচর ছিলেন কি না। কিছু প্রতিবেদনে অ্যালিস হুয়াংকে চীনের সম্ভাব্য গোয়েন্দা সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছিল।
তিনি বলেন, ‘এই নারী গুপ্তচর ছিলেন কি না, তা আমিও জানি না এবং তিনিও জানেন না। তবে আসলে সেটি মূল বিষয় নয়। মূল বিষয় হলো আমাদের দেশকে পুনরায় শিল্পায়িত করতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে হবে।’
আলোচনায় মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে এনভিডিয়ার উন্নত চিপ চীনে পৌঁছানোর এবং এর ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার আশঙ্কার বিষয়টিও গুরুত্ব পায়।
তৃতীয় কোনো দেশ মার্কিন প্রযুক্তি সংগ্রহ করে পরবর্তীতে তা বেইজিংয়ের কাছে হস্তান্তর করতে পারে—এমন আশঙ্কা নিয়ে তিনি উদ্বিগ্ন কি না, তা জানতে চাইলে ভ্যান্স এই ঝুঁকির কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘অবশ্যই আমি এ বিষয়ে উদ্বিগ্ন। এসব বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকাই আমাদের কাজ।’
ভ্যান্স ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ এড়াতে এবং চীনের সঙ্গে নিজেদের ব্যবসায়িক সম্পর্ক আড়াল করতে কিছু প্রতিষ্ঠান তৃতীয় দেশের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে।
তিনি বলেন, ‘আমাদের এই রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, আর সেই নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার জন্য নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। তারা মূলত গণপ্রজাতন্ত্রী চীনের (পিআরসি) সঙ্গে কাজ করার বিষয়টি লুকানোর চেষ্টা করে। তাই এ বিষয়ে আমাদের সব সময় সতর্ক নজরদারি রাখতে হবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.