আপনি পড়ছেন

নতুন শ্রম আইন পাস এবং শ্রমবান্ধব নীতি গ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, নতুন শ্রম আইনে শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে প্রাধান্য দেওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এই অর্থায়নের সুযোগ দেওয়া হয়েছে।

মাহদী আমিন: শ্রমিকবান্ধব নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থায়ন অর্জন বাংলাদেশের
মাহদী আমিন

আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়নের কারণে দীর্ঘদিন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বন্ধ ছিল। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ ও নতুন শ্রম আইন পাস করায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র এই সুযোগ তৈরি করে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডিএফসি তহবিলের বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মাহদী আমিন জানান, এই তহবিলের আওতায় প্রতিটি প্রকল্প ‘কেস টু কেস’ ভিত্তিতে আসবে। এর ফলে আগামী দিনে দেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরসহ বহুমাত্রিক খাতের বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা সহজ হলো। যুক্তরাষ্ট্রসহ বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে এর মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আন্তর্জাতিক মহলের যে আস্থা তৈরি হয়েছে, এই অর্জন তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। গত নয় মাসে বর্তমান সরকারের নীতিমালার ধারাবাহিকতা (পলিসি কন্টিনিউটি) এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিশ্বাসের ফলেই এই সাড়া পাওয়া গেছে বলে তিনি মন্তব্য করেন।

সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে উল্লেখ করে মাহদী আমিন জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। ডিএফসির এই অর্থায়ন সুবিধা কাজে লাগানোর মাধ্যমে দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বিশ্বমঞ্চে একটি রোল মডেলে পরিণত করা সম্ভব হবে বলেও তিনি জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.