আপনি পড়ছেন

ব্যাংক আমানতের চেয়ে বেশি সুদ এবং বিনিয়োগের নিরাপত্তার কারণে সাধারণ মানুষ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন। এর ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮৯ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা, যা গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার কোটি ১৮ লাখ টাকা।

সঞ্চয়পত্রে আস্থা: নিট বিক্রি বাড়লো ৪৮৯ কোটি টাকা
জাতীয় সঞ্চয়পত্র

বিনিয়োগকারীদের এই প্রবণতার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন বাসসকে বলেন, ব্যাংকের আমানতের চেয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রে সুদের হার বেশি। পাশাপাশি ব্যাংকের তুলনায় সঞ্চয়পত্রে বিনিয়োগকে বেশি নিরাপদ মনে করছেন অনেক বিনিয়োগকারী। বিশেষজ্ঞদের মতে, এই দুই কারণেই সঞ্চয়পত্রের বিক্রি বেড়ে থাকতে পারে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। একই সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকা এবং সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১১ হাজার ৫৮২ কোটি ১৫ লাখ টাকা। বিপরীতে ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট বিক্রি হয়েছিল ২৪ হাজার ৪৩২ কোটি ৬৫ লাখ টাকা। ওই সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছিল ২২ হাজার ৪৩২ কোটি ৪৭ লাখ টাকা এবং সুদ বাবদ পরিশোধের পরিমাণ ছিল ১১ হাজার ৯২৬ কোটি ৫০ লাখ টাকা।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৮ হাজার ৮২২ কোটি ৯৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। ওই মাসে মূল টাকা হিসেবে ৬ হাজার ৭৬৩ কোটি ৪৭ লাখ টাকা ফেরত দেওয়ায় নিট বিক্রি দাঁড়ায় ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকা। এ সময়ে সুদ পরিশোধ করা হয় ৩ হাজার ৬০৬ কোটি ৮৬ লাখ টাকা। দ্বিতীয় মাস আগস্টে বিক্রি হয় ৯ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকার সঞ্চয়পত্র, আর মূল টাকা ফেরত দেওয়া হয় ৯ হাজার ৩৪৯ কোটি ৯৭ লাখ টাকা। এতে আগস্টে নিট বিক্রি হয় ৪০৩ কোটি ৬৫ লাখ টাকা এবং সুদ বাবদ পরিশোধ করা হয় ৩ হাজার ৮৩০ কোটি ৪৩ লাখ টাকা। এছাড়া সেপ্টেম্বর মাসে ১০ হাজার ৩০৮ কোটি ১৩ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রির বিপরীতে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ১০ হাজার ২৮১ কোটি ৮১ লাখ টাকা, যার ফলে মাসটিতে নিট বিক্রি হয়েছে ২৬ কোটি ৩২ লাখ টাকা।

অন্যদিকে গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ৭ হাজার ৯০১ কোটি ৮ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। সে সময় ৬ হাজার ৬২২ কোটি ২ লাখ টাকা মূল ফেরত দেওয়ার পর নিট বিক্রি দাঁড়ায় ১ হাজার ২৭৯ কোটি ৬ লাখ টাকা এবং সুদ পরিশোধ করা হয় ৩ হাজার ৭৩১ কোটি ২৬ লাখ টাকা। ওই অর্থবছরের আগস্টে ৭ হাজার ৮৯১ কোটি ৭ লাখ টাকা বিক্রির বিপরীতে মূল টাকা ফেরত দেওয়া হয় ৭ হাজার ৫৭৯ কোটি ৭৭ লাখ টাকা। ফলে মাসটিতে নিট বিক্রি হয় ৩১১ কোটি ৩০ লাখ টাকা ও সুদ বাবদ পরিশোধ করা হয় ৪ হাজার ৩৯৮ কোটি ৯৮ লাখ টাকা। আর সেপ্টেম্বর মাসে ৮ হাজার ৬৪০ কোটি ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল, যেখানে নিট বিক্রির পরিমাণ ছিল ৪০৯ কোটি ৮২ লাখ টাকা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.