১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মসূচির দিনগুলোতে দেশের ৪০টি জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) পর্যন্ত সংঘটিত এসব ঘটনায় সর্বোচ্চ আটটি হামলা হয়েছে গোপালগঞ্জে এবং দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ঘটেছে গাজীপুরে। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক নোটে এই তথ্য উঠে এসেছে।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের মধ্য দিয়ে ১০ নভেম্বর এসব রাজনৈতিক কর্মসূচি শুরু হয় এবং পরবর্তীতে আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দলটির ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ পালনের ঘোষণা ছিল। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত এই ব্যাংকের নোট অনুযায়ী, মোট ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও বুধবার। এর মধ্যে বুধবার দিবাগত রাতে সর্বোচ্চ ৩০টি এবং এর আগের দিন ১৯টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি ঘটনা নথিভুক্ত হয়েছে।
মাঠপর্যায়ের শাখা কার্যালয়ের পাশাপাশি ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়ও হামলার শিকার হয়েছে। এর মধ্যে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয় রয়েছে।
অভ্যন্তরীণ নিরীক্ষার তথ্যানুযায়ী, ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয় এবং ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়। আরও সাতটি ঘটনায় হামলাকারীরা কার্যালয়ে আগুন দেওয়া বা ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি। এ ছাড়া তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন, দুটি ঘটনায় কেরোসিন ব্যবহার, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং একটি ঘটনায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
হামলা ও অগ্নিসংযোগের এসব ঘটনায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে থানায় সাতটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি; এর মধ্যে ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলমান রয়েছে।
ধারাবাহিক এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি উল্লেখ করেছে, এই হামলা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; বরং এর মাধ্যমে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দরিদ্র মানুষের ব্যাংকে কার স্বার্থে আগুন দেওয়া হচ্ছে, বিজ্ঞপ্তিতে সেই প্রশ্নও তোলা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া এবং সারা দেশে শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের আশা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়ে সঠিক তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণ ব্যাংকের শাখা বা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.