আপনি পড়ছেন

তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতায় তিন থেকে চার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবহন, ব্যাংকিং ও বন্দরসহ সামগ্রিক সরবরাহব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটি বলেছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ক্ষতির চাপ পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে এবং ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা
সংবাদ সম্মেলনে বিজিবিএ এর নেতারা

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজিবিএ নেতারা উল্লেখ করেন, পোশাকশিল্পের এই সংকট কেবল কারখানার উৎপাদন ও রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নেই। এ খাতের সঙ্গে পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, বন্দর, শিপিং ও অন্যান্য সেবা খাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। ফলে কারখানার উৎপাদন ব্যাহত হলে পুরো সরবরাহব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদ সম্মেলনে মো. আবদুল হামিদ বলেন, চলমান অস্থিরতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি রপ্তানির জন্য প্রস্তুত পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণে বিলম্ব ঘটছে। সময়মতো পণ্য সরবরাহ করা না গেলে বিকল্প হিসেবে উড়োজাহাজে পণ্য পাঠাতে হতে পারে, যা পরিবহন ব্যয় অনেক বাড়িয়ে দেবে। এ ছাড়া নির্ধারিত সময়ে পণ্য না পৌঁছানোর কারণে বিদেশি ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপ আসার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার বিষয়েও কথা বলেন বিজিবিএ সভাপতি। তিনি জানান, তৈরি পোশাকের আন্তর্জাতিক বাজারে ক্রেতারা পণ্যের দাম ও মানের পাশাপাশি সময়মতো সরবরাহের সক্ষমতাকে গুরুত্ব দেন। বর্তমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন এবং কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণ কমেছে।

এই প্রবণতা অব্যাহত থাকলে সরাসরি উৎপাদনকারী কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় কাজ চালাতে পারবে না বলে জানান আবদুল হামিদ। এমনকি কোনো কোনো কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করতেও বাধ্য হতে পারে। এর ফলে শিল্পের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলে তিনি উল্লেখ করেন।

শ্রমিকদের চলমান মজুরি আন্দোলন প্রসঙ্গে বিজিবিএ সভাপতি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ড কাজ করছে। শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সংগত এবং কারখানার মালিকদের জন্য বহনযোগ্য—এমন একটি সময়োপযোগী মজুরিকাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তবে মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর তিনি গুরুত্ব দেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা—এই দুটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে সমাধানের পথে এগোতে হবে। আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম শক্তি হলো প্রতিযোগিতামূলক দামে বড় পরিসরে পণ্য উৎপাদন ও সময়মতো সরবরাহ। চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে এ দুই ক্ষেত্রেই চাপ তৈরি হবে। তাই শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে কার্যকর আলোচনা এবং দ্রুত গ্রহণযোগ্য সিদ্ধান্তের মাধ্যমে অস্থিরতা নিরসন করা জরুরি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.