কাশিমপুর কারাগারের নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনী ও পুলিশকে চিঠি
গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে নির্দেশনা আসার পরপরই কাশিমপুর কারা কমপ্লেক্সসহ জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেপিআইভুক্ত এই কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে ও টহল বাড়াতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দিয়ে একটি পত্র পাঠানো হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সেদিনই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে সহযোগিতা চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানিয়েছেন, কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে কাশিমপুর কারাগারের নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে কারা কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। কারা কর্তৃপক্ষের মতে, কাশিমপুর কারা ক্যাম্পাসে থাকা চারটি কেন্দ্রীয় কারাগারে বর্তমানে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। সরকারের স্পর্শকাতর ও সংবেদনশীল এই প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সমন্বিত সহায়তা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্টদের কাছে পাঠানো ওই চিঠিতে কারা ক্যাম্পাসের নিরাপত্তা টহল জোরদারের অনুরোধ জানানো হয়েছে। চিঠিটি সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.