আপনি পড়ছেন

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায়কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে সুইজারল্যান্ড। শুক্রবার দেশটির পক্ষ থেকে বলা হয়, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহি ও সুবিচার নিশ্চিতের প্রচেষ্টায় এ রায় বড় অগ্রগতি এনে দিয়েছে।

সুইজারল্যান্ড: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ন্যায়বিচারের ‘বড় অগ্রগতি’
জাতিসংঘের পতাকা

আনাদোলুকে দেওয়া এক লিখিত জবাবে সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স জানায়, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের প্রথম রায় বৈশ্বিক প্রচেষ্টাকে এগিয়ে নেবে। মন্ত্রণালয় উল্লেখ করে, ‘রোহিঙ্গা ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের সুবিচার দেওয়া এবং জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে সুইজারল্যান্ড এই রায়কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করে।’ একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলবে বলে সুইজারল্যান্ড প্রত্যাশা করে।

তবে আইসিজের রায় বাস্তবায়নে সহায়তাসহ মিয়ানমারের বিরুদ্ধে অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়া বিবেচনা করা হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেয়নি সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে মন্ত্রণালয় জানায়, আইসিজে জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখার কেন্দ্রীয় প্রতিষ্ঠান। একই সঙ্গে এই রায়ের অধীনে থাকা যাবতীয় বাধ্যবাধকতা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে ২০০০ সালে মিয়ানমারের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা দেয় সুইজারল্যান্ড। ২০১২ সালে অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও অস্ত্র নিষেধাজ্ঞা বহাল ছিল। এরপর ২০১৮ সালে সুইজারল্যান্ড নিষেধাজ্ঞা আরও কঠোর করে এবং ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর নতুন করে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ নিপীড়নে ব্যবহারযোগ্য পণ্যের ওপর কড়াকড়ি, সম্পদ জব্দ এবং নির্দিষ্ট ব্যক্তি ও সংস্থার ওপর সুইজারল্যান্ডের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

রাখাইন রাজ্যে ২০১৭ সালের সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে বলে বৃহস্পতিবার রায় দেয় আইসিজে। রায়ে আদালত মিয়ানমারকে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে সহিংসতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এছাড়া ক্ষতিপূরণ ও প্রতিকারমূলক পদক্ষেপের অগ্রগতির বিষয়ে আদালতকে অবহিত করতে মিয়ানমারকে দুই বছর সময় দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের চূড়ান্ত কাঠামো পরবর্তী কার্যক্রমে নির্ধারিত হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.