জরুরি সরকার গঠনের হুঁশিয়ারি আইজেনকোটের
বৃহৎ রাজনৈতিক জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে নিজের নেতৃত্বে জাতীয় জরুরি সরকার গঠনের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোট। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকার গঠনের আলোচনা অনির্দিষ্টকাল ধরে চলতে দেওয়া হবে না। শুক্রবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় নতুন জোট সরকার গঠনের তিনটি সম্ভাব্য পথ তুলে ধরেন তিনি।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে কাজ করছেন। আইজেনকোট জানান, অচলাবস্থা কাটাতে এবং বিদ্যমান সব সুযোগ খতিয়ে দেখতে তিনি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আলোচনা দীর্ঘায়িত হওয়ায় জনগণের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, সে বিষয়টিও তিনি উপলব্ধি করছেন।
আইজেনকোটের মতে, জনগণের সমর্থন নিয়ে একটি স্থিতিশীল সরকার গঠন করতে হলে বিদ্যমান বিকল্পগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তিনি বলেন, ‘নেসেটে আস্থা ভোটের জন্য সরকার উপস্থাপন করা তুলনামূলক সহজ কাজ। তবে দীর্ঘ মেয়াদে সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করাই হলো আসল চ্যালেঞ্জ।’
সরকার গঠনের তিনটি পথ উল্লেখ করে তিনি জানান, প্রতিটি পথেই তিনি উন্মুক্ত দৃষ্টিভঙ্গি, গভীর দায়িত্ববোধ এবং সফল হওয়ার আন্তরিক ইচ্ছা নিয়ে এগোচ্ছেন। প্রথম পথ হিসেবে তিনি কট্টর অর্থোডক্স ইহুদি দলগুলোর (হারেদিম) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর লক্ষ্য হলো ইসরায়েলি সেনাবাহিনীর প্রয়োজনীয়তা পূরণ এবং সার্বক্ষণিক তোরাহ অধ্যয়নে নিয়োজিতদের মর্যাদা রক্ষা করা। তবে সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা চালুর অঙ্গীকার থেকে তিনি সরে আসছেন না বলেও জানান।
দ্বিতীয় পথটি হলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ দলের সঙ্গে সমঝোতা। নানা চেষ্টা সত্ত্বেও এই আলোচনায় এখনও বাধা রয়েছে বলে জানান আইজেনকোট। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, লিকুদ দলের মুখের কথা এবং কাজের মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে।’ কেবল রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে ঐক্য সম্ভব নয়, বরং এর জন্য পারস্পরিক মূল্যবোধের প্রয়োজন উল্লেখ করে তিনি লিকুদ দলকে আরেকটি সুযোগ দিতে চান বলে জানান।
তৃতীয় পথ হিসেবে আইজেনকোট জানান, একটি বিস্তৃত জোট গঠন অসম্ভব হলে তিনি নিজের নেতৃত্বে জাতীয় জরুরি সরকার গঠন করতে প্রস্তুত। শপথ গ্রহণের আগেও বা পরেও এই সরকারের পরিধি বাড়ানো যেতে পারে। তিনি বলেন, ‘সঠিক সময়ে আমি নিজের নেতৃত্বে একটি নতুন এবং ভালো সরকার অনুমোদনের জন্য নেসেটে তুলব।’ এটি কোনো হুমকি নয়, বরং জাতীয় জরুরি পরিস্থিতির মুখে নেওয়া দায়িত্বশীল পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
নেতানিয়াহুর কড়া সমালোচনা করে আইজেনকোট বলেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলি সমাজের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনছে। দেশের প্রায় ২১ শতাংশ জনগোষ্ঠী অর্থাৎ আরব নাগরিকদের কোণঠাসা করার জন্য একটি সহিংস প্রচারণা চালানো হচ্ছে এবং তাদের ভিত্তিহীনভাবে সহিংসতার সমর্থক হিসেবে চিত্রিত করা হচ্ছে। রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু সামরিক অভিযানের সময় নির্ধারণ করছেন বলেও তিনি অভিযোগ তোলেন।
২৭ অক্টোবরের নেসেট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনের বাধ্যবাধকতা তৈরি হয়। ১২০ আসনের নেসেটে অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়। পরে ৮ নভেম্বর ৬৭ জন সংসদ সদস্যের সুপারিশ পেয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পান আইজেনকোট। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল ৪৬ জন সংসদ সদস্যের।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.