আপনি পড়ছেন

রাশিয়ার প্রতিরক্ষা উপদেষ্টাকে আগামী সাত দিনের মধ্যে ডেনমার্ক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রুশ নাগরিকদের জন্য সব ধরনের অপ্রয়োজনীয় ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন এই সিদ্ধান্তের কথা জানান।

রুশ প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করল ডেনমার্ক,ভিসা স্থগিত
ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন

রাসমুসেন বলেন, এই কূটনীতিককে বহিষ্কারের ঘটনা কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। একই সঙ্গে এটি মস্কোর প্রতি একটি জোরালো সতর্কবার্তা। তিনি আরও বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি যে আপনাদের আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। দীর্ঘদিন ধরেই বিষয়টি মাত্রা ছাড়িয়ে গেছে এবং এবার তা যথেষ্ট হয়েছে।’ এ সময় ইউক্রেনের প্রতি ডেনমার্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট করেন।

ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকার রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ গ্রহণ করার বাধ্যবাধকতা বাতিলের পরিকল্পনা করছে। একই সঙ্গে রুশ নাগরিকদের ভিসা নিয়ন্ত্রণের বিষয়ে ইউরোপীয় শেনজেনভুক্ত অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করা হবে। এ ক্ষেত্রে রাশিয়ার নাগরিকদের বিপুল পরিমাণ ভিসা দেওয়ার বিষয়ে তিনি বিশেষভাবে ফ্রান্সের নাম উল্লেখ করেন। তবে কোপেনহেগেনের সাথে রাশিয়ার যোগাযোগ বজায় রাখা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ডেনমার্ক সব রুশ কূটনীতিককে বহিষ্কার করবে না।

এদিকে ডেনমার্কের মাটিতে এক মার্কিন-ইউক্রেনীয় নাগরিককে হত্যাচেষ্টার পেছনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। এক বিবৃতিতে তিনি জানান, ডেনিশ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং জাতীয় পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে যে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এই হত্যাচেষ্টার নীলনকশা তৈরি করেছিল। এই কাজের জন্য নিষিদ্ধ গ্যাং ‘লয়্যাল টু ফ্যামিলিয়া’ (এলটিএফ)-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

ইউক্রেনীয় র‍্যাপার কিইভস্টোনারকে হত্যার একটি কথিত রুশ ষড়যন্ত্রের বিষয়ে ডেনিশ কর্তৃপক্ষের তদন্তের প্রেক্ষাপটেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর কোপেনহেগেনের কাছে একটি কনসার্টের আগে ওই র‍্যাপারকে হত্যার উদ্দেশ্যে রাশিয়ার গোয়েন্দারা দুই ডেনিশ নাগরিককে ভাড়া করে বলে সন্দেহ করা হচ্ছে। কনসার্ট শুরুর কিছুক্ষণ আগেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে অনুষ্ঠানটি বাতিল করা হয়। তবে গ্রেপ্তার দুজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন এই ঘটনাকে ডেনমার্ক ও ইউরোপের নিরাপত্তার জন্য চরম হুমকি হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি ইউরোপজুড়ে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ড্রোন তৎপরতা, নাশকতা ও সাইবার হামলার বিষয়টিও তুলে ধরেন। তিনি রুশ নাগরিকদের জন্য দেওয়া অপ্রয়োজনীয় ভিসা কেবল ইস্যুকারী দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানান এবং নিরাপত্তা সংকট মোকাবিলায় ডেনমার্কের পুলিশ ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.