আপনি পড়ছেন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় বাড়িতে উপস্থিত হতে পারেন, তাই আগেভাগেই কার্ডগ্রহীতা নারী সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ব্যাংকিংয়ের হিসাব ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সরকার। সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নাগরিকদের প্রতি এই আহ্বান জানানো হয়।

ফ্যামিলি কার্ড: নারী সদস্যের এনআইডিসহ দরকারি কাগজপত্র প্রস্তুত রাখার নির্দেশ
ফ্যামিলি কার্ড

তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি বা ফ্ল্যাটে গিয়ে পরিবারের সদস্যদের তথ্য লিপিবদ্ধ করবেন। এ সময় যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার এনআইডির কপি এবং ওই এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাদের বয়স ১৮ বছরের নিচে বা এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ হাতের কাছে রাখতে বলা হয়েছে। পাশাপাশি পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্য সংক্রান্ত সঠিক তথ্যের সঙ্গে বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে হবে।

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। কার্ড দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তাকে কোনো টাকা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক এই তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এটি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি।

কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকতে এবং তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। কার্যক্রমটির বিষয়ে জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠনকে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়। সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতাদের সহযোগিতাও চাওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.