ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে টানা বিক্ষোভ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে টানা ষষ্ঠ শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির ট্রেড ইউনিয়ন, ইয়েলো ভেস্ট ও তরুণদের বিভিন্ন সংগঠন একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সাশ্রয়ী আবাসন এবং ন্যায্য কর ব্যবস্থার দাবি জানানো হয়।

ফরাসি দৈনিক লা প্যারিসিয়েনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী প্যারিসের কেন্দ্রস্থ প্লেস দে লা রিপাবলিক চত্বরে প্রায় ৪০০ মানুষ জমায়েত হন। সেখান থেকে তাদের প্লেস দে লা নেশন অভিমুখে পদযাত্রা করার কথা ছিল।
স্থানীয় সময় বেলা দুইটায় পদযাত্রা শুরুর আগে একটি বাদ্যযন্ত্র দলের পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে হলুদ ভেস্ট পরা অবস্থায় দেখা যায়। আবাসন অধিকার বিষয়ক সংগঠন ‘রাইট টু হাউজিং’-এর সঙ্গে শ্রমিক ও তরুণদের সংগঠনগুলো এই পদযাত্রায় অংশ নেয়।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আট বছর আগে ইয়েলো ভেস্ট আন্দোলন শুরু হয়েছিল। সংগঠনটি তাদের সমর্থকদের আবারও গোলচত্বর ও টোলপ্লাজাগুলোতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরেও বিক্ষোভের ডাক দেয় ট্রেড ইউনিয়নগুলো।
বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ফরাসি প্রশাসন। প্যারিস পুলিশ রেলস্টেশন এবং গণপরিবহনে তল্লাশি জোরদার করে। অননুমোদিত জমায়েতের আশঙ্কায় লিওঁ শহরের কেন্দ্রে দুপুর থেকে রাত দশটা পর্যন্ত বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করা হবে।
এর আগে গত ১৭ অক্টোবর পুলিশের হিসাবে ফ্রান্সে ৫ লাখ ৬৫ হাজার এবং আয়োজকদের হিসাবে ৮ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। এরপর থেকে বিক্ষোভকারীর উপস্থিতি কমতে শুরু করে। আগের দুটি শনিবারে পুলিশের হিসাবে অংশ নেন এক লাখের কিছু বেশি মানুষ। তবে আয়োজকদের দাবি ছিল, উপস্থিতির সংখ্যা এর দ্বিগুণ।
এদিকে ১ ডিসেম্বর পরিকল্পিত সরকারি খাতের ধর্মঘটে বেসরকারি খাতের কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিএফডিটি, সিজিটি এবং উনসা ইউনিয়ন। নিয়োগকর্তাদের বিরুদ্ধে মজুরি আলোচনায় বিলম্ব করার অভিযোগ তুলেছে তারা। সরকারি চাকরিজীবীদের মূল বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে সরকারি খাতের ইউনিয়নগুলো। তবে ২০২৭ সালে এই হার বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে দেশটির সরকার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.