ত্বকের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যা একজিমা শুধু একটি নির্দিষ্ট রোগ নয়, চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি মূলত সাত ধরনের চর্মরোগের সমন্বিত রূপ। তীব্র চুলকানি, শুষ্কতা, চামড়া খসখসে হয়ে যাওয়া কিংবা পানিভর্তি ফোসকার মাধ্যমে এই সমস্যার বহিঃপ্রকাশ ঘটে থাকে। বয়স, অ্যালার্জি, পরিবেশ কিংবা শারীরিক রক্ত সঞ্চালনের ওপর ভিত্তি করে রোগটির উপসর্গ ও তীব্রতায় ভিন্নতা দেখা যায়।

শুধু একটি রোগ নয় একজিমা, জেনে নিন এর সাত ধরন ও কারণ
ছবি - সংগৃহীত

বিশেষজ্ঞদের মতে, একজিমা শনাক্ত করার জন্য সুনির্দিষ্ট কোনো একক পরীক্ষা নেই। রোগীর শারীরিক লক্ষণ, চিকিৎসার ইতিহাস এবং আক্রান্ত ত্বক সরাসরি পর্যবেক্ষণ করেই রোগ নির্ণয় করা হয়। তবে কোন পদার্থের কারণে ত্বকে অ্যালার্জি বা প্রতিক্রিয়া হচ্ছে তা শনাক্ত করতে প্রয়োজনে প্যাচ টেস্টের সহায়তা নেওয়া হয়। ফলে ত্বকে তীব্র প্রদাহ, ফোসকা বা রক্তপাতের মতো লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সঠিক চিকিৎসা গ্রহণ না করলে এসব উপসর্গ দিনের পর দিন আরও জটিল রূপ ধারণ করতে পারে।

একজিমার সবচেয়ে পরিচিত ধরন হলো অ্যাটোপিক ডার্মাটাইটিস, যা সাধারণত শৈশবে দুই বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে হাত, কনুই বা হাঁটুর ভাঁজে শুরু হয়। বংশগত কারণ, দুর্বল রোগ প্রতিরোধব্যবস্থা কিংবা অতিরিক্ত মানসিক চাপের কারণে ত্বকের সুরক্ষাবলয় ভেঙে পড়লে এ সমস্যা প্রকট হয়। অন্যদিকে সাবান, ডিটারজেন্ট, প্রসাধন বা কোনো রাসায়নিক উপাদানের সরাসরি সংস্পর্শে তৈরি হওয়া প্রদাহকে কনট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয়। এটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে—অ্যালার্জিক ও ইরিট্যান্ট। এর কারণে ত্বকে লালচে ভাব, তীব্র জ্বালাপোড়া বা ফোসকার সৃষ্টি হতে পারে।

হাত ও পায়ের আঙুল বা তালুতে ছোট ছোট পানিভর্তি যন্ত্রণাদায়ক ফোসকা সৃষ্টি করে ডাইশাইড্রোটিক একজিমা। হাত-পা দীর্ঘ সময় ভেজা থাকা, অতিরিক্ত ঘাম কিংবা নিকেল ও কোবাল্টের মতো ধাতুর সংস্পর্শ এই সমস্যা বাড়িয়ে দেয়। আবার শরীরের তেলগ্রন্থিযুক্ত অংশ, বিশেষ করে মাথার ত্বকে তৈলাক্ত ও খুশকির মতো আঁশ তৈরি করে সেবোরিক ডার্মাটাইটিস। এটি শিশুদের ক্ষেত্রে ক্ষণস্থায়ী হলেও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে।

শরীরের নির্দিষ্ট স্থানে অতিরিক্ত চুলকানোর অভ্যাসের কারণে ত্বক পুরু ও খসখসে হয়ে গেলে তাকে নিউরোডার্মাটাইটিস বলা হয়। অপরদিকে নামুলার একজিমার ক্ষেত্রে শরীরে মুদ্রার মতো গোলাকার লালচে বা বাদামি ক্ষত সৃষ্টি হয়, যা চিকিৎসা ছাড়া বছরের পর বছর স্থায়ী হতে পারে। শেষ ধরনটি হলো স্ট্যাসিস ডার্মাটাইটিস, যা মূলত পায়ের রক্ত সঞ্চালনের সমস্যার কারণে ঘটে থাকে। পায়ের শিরার ভালভ দুর্বল হয়ে রক্ত জমে যাওয়ায় গোড়ালি বা পায়ের নিচের অংশ ফুলে প্রদাহ তৈরি হয়। একজিমার ধরনভেদে চিকিৎসার ধরন সম্পূর্ণ ভিন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্বকের সঠিক যত্ন নেওয়াই সুস্থ থাকার একমাত্র উপায়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.