আপনি পড়ছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারে সাঁজোয়া যান থেকে ফেলে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক সংসদ সদস্যসহ এসব আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন। এই আদেশের পাশাপাশি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

অবশেষে কাঠগড়ায় সাবেক সংসদ সদস্যসহ ১৯ জন
ছবি - সংগৃহীত

এই মামলার ১৯ আসামির মধ্যে সাবেক সংসদ সদস্যসহ ১৩ জন এখনো পলাতক রয়েছেন। পলাতকদের তালিকায় রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান এবং আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ। এ ছাড়া সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান ও শরীফ আশরাফুল আলম বাবুল পলাতক রয়েছেন।

মামলার বাকি ছয় আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। কারাগারে থাকা এই আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া ও কনস্টেবল মিজানুর রহমান।

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের এই আদেশকে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিহত আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। সেদিন দুপুর দেড়টার দিকে ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে বুকের বাঁ পাশে গুলি করা হলে তার শরীরে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাঁজোয়া যানের ওপর ফেলে রেখে আন্দোলনরতদের ভীতি প্রদর্শনের জন্য যানটি সড়কে এপাশ-ওপাশ ঘোরানো হয়। একপর্যায়ে ইয়ামিনকে রাস্তায় ফেলে দিয়ে সাঁজোয়া যান থেকে নেমে পায়ে পুনরায় গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে দায়িত্বরত এক সদস্য তাকে মৃত ভেবে গুলি না করে টেনে সড়ক বিভাজকের পাশে ফেলে দেন। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.