বাংলাদেশে আসা জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী
চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করা একটি বিদেশি জাহাজে থাকা ৪০৫ টন বিস্ফোরক তৈরির কৌশলগত রাসায়নিক উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি নির্ধারিত সমুদ্রপথ পরিবর্তন করে অস্বাভাবিক গতিবিধির কারণে আটক করা হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোডারেল-১)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা শুক্রবার বেলাওয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, গত ৭ নভেম্বর দেশটির বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটি আটক করা হয়।
জাহাজটিতে তল্লাশি চালিয়ে মোট ৩৬টি কনটেইনারের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৫টি কনটেইনারে অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়, যার মোট ওজন ৪০৫ টন। বিপুল পরিমাণ এই কৌশলগত রাসায়নিকের চালান বাংলাদেশে কার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল এবং এর ব্যবহারের ক্ষেত্র কী, তা নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিধিমালায় তদন্ত শুরু হয়েছে।
ডেনি সেপ্টিয়ানা জানান, চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি জ্বালানি নেওয়ার কথা বলে বেলাওয়ান জলসীমায় অবস্থান নেয়। ওই সময় ইন্দোনেশিয়ার টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’-এর সদস্যরা এমভি স্টার লাইনের চলাচলে অস্বাভাবিক গতিবিধি লক্ষ করেন। জাহাজটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হওয়ায় সন্দেহবশত যোগাযোগ করা হয়। পরে নথিপত্র ও পণ্যে অসংগতি পাওয়ার পর কোডারেল-১-এর সদর দপ্তরের নির্দেশে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় জাহাজটির নথিপত্রেও অসংগতি ধরা পড়েছে। নথিতে এমভি স্টার লাইনের আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ ছিল। নথির মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত দেখানো হলেও এর কার্যকারিতা স্থগিত বা সাসপেন্ডেড অবস্থায় রয়েছে।
জাহাজটির সমুদ্রপথে চলাচলের বৈধতা, প্রশাসনিক নথিপত্র এবং বিপজ্জনক পণ্য পরিবহনের আন্তর্জাতিক নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.