আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের অনুষ্ঠিত বৈঠকে কোনো ধরনের শর্তের বিষয় ছিল না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য জানিয়েছেন। সোমবার বেলা ৩টা ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই বৈঠকটি ছিল মূলত খোলামেলা মতবিনিময়ের একটি ক্ষেত্র, যেখানে এনসিপি প্রতিনিধি দল নিজেদের বক্তব্য তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত ছিল না
মাহদী আমিন

সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা উল্লেখ করেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে। সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট এবং প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বিষয়টি উল্লেখ করেছেন। নির্বাচনি ইশতেহার ও পথসভায় দেওয়া ঘোষণার ধারাবাহিকতায় সরকার শতভাগ সংস্কার বাস্তবায়ন করবে।

আইন প্রণয়ন ও সংস্কারের অগ্রগতি তুলে ধরে মাহদী আমিন জানান, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড পরিমাণ অর্ডিন্যান্স আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

নতুন করে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে নতুনভাবে ঐক্য গঠনের কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তিকে প্রথিত করতে সব শ্রেণি-পেশার মানুষ যেভাবে এক হয়েছিল, সেই ঐক্য এখনো বহাল রয়েছে। দেশের জনগণই রাষ্ট্র ক্ষমতার প্রকৃত মালিক এবং তাদের মধ্যে ঐক্যের ভিত্তি ইতিমধ্যে প্রতিষ্ঠিত।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.