আইজেনকোট: ইরান থেকে তাৎক্ষণিক কোনো হুমকি নেই
নতুন সরকার গঠনের আগে ব্যবস্থা নিতে হবে—ইরান থেকে এমন কোনো সরাসরি ও আসন্ন হুমকি দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী মনোনীত গাদি আইজেনকোট। সোমবার দলীয় এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

চ্যানেল ১২-এর বরাতে জানা যায়, ওই বৈঠকে আইজেনকোট বলেন, ‘ইরানের বিষয়ে আমি বর্তমানে ইসরায়েলের জন্য এমন কোনো সরাসরি ও আসন্ন হুমকি দেখছি না, যার জন্য সরকার গঠনের আগেই কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে আলোচনা প্রসঙ্গে আইজেনকোট উল্লেখ করেন, তার দল মূলত ‘মৌলিক মূল্যবোধের অগ্রগতি’র ভিত্তিতে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, সার্বজনীন জাতীয় সেবা কার্যকর করা, নিরাপত্তা পরিস্থিতির রূপান্তর এবং আমাদের গণতন্ত্র সুরক্ষার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।’
ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে চার ঘণ্টাব্যাপী বৈঠকেও কোনো সমঝোতা না হওয়ায় রবিবার লিকুদ ও আইজেনকোটের দল ‘ইশার’ আরেক দফা আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়।
অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে থাকা হুমকিগুলোকে খাটো করে দেখছেন, তারা রাজনৈতিক কারণেই এমনটি করছেন।’
এদিকে সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটি তাদের নতুন চেয়ারম্যান আভিগদোর লিবারম্যানের নেতৃত্বে প্রথমবারের মতো বৈঠকে বসে। চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী লিবারম্যান বলেন, ‘নেতানিয়াহু যদি ইরানে এককভাবে কোনো হামলার নির্দেশ দেন, তবে তা নিশ্চিতভাবেই একটি সম্পূর্ণ বেআইনি আদেশ হবে।’
আইজেনকোটের জোটে রয়েছে তার নিজের দল ইশার, নাফতালি বেনেটের টুগেদার তালিকা (১২টি আসন), লিবারম্যানের ইসরায়েল বেইতেনু (সাতটি আসন) এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস (আটটি আসন)।
লিকুদের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আগামী ৬ ডিসেম্বর আইজেনকোটের ওপর সরকার গঠনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নেসেটে সংখ্যালঘু সরকারের অনুমোদনের পরিকল্পনা করছে ইশার। এই সরকার বাইরে থেকে সমর্থন পাওয়ার জন্য জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্টের ওপর নির্ভর করবে। এই দুটি আরব দলের কাছে যৌথভাবে ১৯টি আসন রয়েছে।
সংখ্যালঘু সরকার ব্যবস্থার নিয়ম অনুযায়ী, বিপক্ষে পড়া ভোটের চেয়ে পক্ষে পড়া ভোটের সংখ্যা বেশি হলে তা আস্থা ভোটে পাস করতে পারে। এক্ষেত্রে জোটের বাইরের আইনপ্রণেতারা মন্ত্রিসভায় যোগ না দিয়েই সরকারকে সমর্থন দিতে পারেন।
৭৭ বছর বয়সী নেতানিয়াহু ২০২২ সালের শেষ দিক থেকে দেশটির কট্টর ডানপন্থি সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি দুর্নীতির মামলায় বিচারাধীন রয়েছেন। এছাড়া গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার আওতায় রয়েছেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.