আপনি পড়ছেন

কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও কাতার। ওয়াশিংটন ডিসিতে দুই দেশের মধ্যে আয়োজিত অষ্টম কৌশলগত সংলাপে এই প্রত্যয় ব্যক্ত করা হয়। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানি।

কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত যুক্তরাষ্ট্র ও কাতার
শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান ও মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বৈঠকে কাতারের নিরাপত্তার প্রতি ওয়াশিংটনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রুবিও। তিনি উল্লেখ করেন, যৌথ সক্ষমতা বৃদ্ধি ও অভিন্ন স্বার্থ সুরক্ষায় দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৈঠকে হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে। আঞ্চলিক নিরাপত্তা, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই নৌপথে নিরাপদ ও বাধাহীন যাতায়াত অপরিহার্য বলে উভয় নেতা উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এবং দেশটির সরকারের বৈশ্বিক মধ্যস্থতাকারী ভূমিকার জন্য ধন্যবাদ জানান রুবিও। অন্যদিকে আঞ্চলিক সংঘাত নিরসনে চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন শেখ মোহাম্মদ।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা গাজা, ইরান, সিরিয়া, লেবানন, আফগানিস্তান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, সাহেল অঞ্চল, রুয়ান্ডা, সোমালিয়া, বলিভিয়া এবং হাইতি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া হাইতিতে গ্যাং দমনকারী বাহিনীর জন্য গঠিত জাতিসংঘ ট্রাস্ট ফান্ডে কাতারের ৩ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতির প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সরবরাহ ব্যবস্থার বহুমুখীকরণে জাতীয় কৌশল সমন্বয়ের লক্ষ্যে ওয়াশিংটন ও দোহা একটি ‘ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক’ স্বাক্ষর করেছে। একই সঙ্গে কাতারের ‘প্যাক্স সিলিকা ডিক্লারেশন’ স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে দুই দেশ ৩ হাজার ৮০০ কোটি ডলারের ‘স্টেটমেন্ট অব ইনটেন্ট’-এর অগ্রগতি পর্যালোচনা করে। পাশাপাশি ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত সামরিক পরামর্শক কমিশনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় কাতারের সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

উভয় দেশ সন্ত্রাসবাদ দমন, সন্ত্রাসে অর্থায়ন রোধ এবং আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করে। এ সময় উগ্রপন্থী গোষ্ঠী দায়েশ (আইএস) দমনে যৌথ পদক্ষেপগুলোও পর্যালোচনা করা হয়।

বিবৃতি অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিরক্ষা, নিরাপত্তা, আইন প্রয়োগ এবং সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে এই আলোচনা ২০২৭ সালের শুরু পর্যন্ত অব্যাহত থাকবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.