আপনি পড়ছেন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র।

রয়টার্স: ১৬ ডিসেম্বর উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা
শেখ হাসিনা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাগজপত্র ফেরত চাওয়ার পাশাপাশি আরেকটি অনুরোধ করেছেন শেখ হাসিনা। তিনি চান, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করুক।

রয়টার্স বলছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। কারণ, দেশে হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পর থেকেই দেশে সহিংসতা বেড়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রাণঘাতী সহিংসতার মধ্যেই তিনি দিল্লিতে পালিয়ে যান। সে সময় বাংলাদেশের একটি উড়োজাহাজেই তাঁকে ভারতে নেওয়া হয়েছিল।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাঁকে দেশত্যাগে বাধ্য করার পর বিজয় দিবস ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব করা এখন সরকারের দায়িত্ব।’

এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। তবে গত রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের এক মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির কারণ হয়ে ওঠা ওই অস্থিরতার সময় বাংলাদেশে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তাঁর অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। তবে ভারত থেকে নির্বাসিত অবস্থায় শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.