আপনি পড়ছেন

ফ্রান্সের শীর্ষস্থানীয় ক্রীড়াসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান ডেক্যাথলন বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলায় প্রতিষ্ঠানটির এক লাখ ৩০ হাজারের বেশি গ্রাহকের ইমেইল ও সমসংখ্যক ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে এসেছে। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

ডেক্যাথলনে সাইবার হামলা, লাখো গ্রাহকের তথ্য ফাঁস
পোশাকের দোকানে ঝুলন্ত পোশাক

ফ্রান্স ৩ ওত-দ্য-ফ্রঁসকে ডেক্যাথলন জানায়, ২০২৬ সালের ২২ নভেম্বর ফ্রান্সে গ্রাহকদের নাম-পরিচয়, ফোন নম্বর এবং ঠিকানাসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্যে ক্ষতিকর ও অননুমোদিত অনুপ্রবেশের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মূল গ্রাহক ডেটাবেজে কোনো সমস্যা হয়নি। ঘটনাটি ঘটেছে তাদের বাইরের একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের কারিগরি দল দ্রুত পদক্ষেপ নিয়ে আপসকৃত সংযোগটি বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে। এতে কোনো ব্যাংকিং তথ্য কিংবা পাসওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়নি।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘৪মি১’ ছদ্মনামের এক হ্যাকার ডেক্যাথলনের ডেটাবেজ চুরির দাবি করেছে। ২৩ নভেম্বর ভোরের দিকে বিক্রির উদ্দেশ্যে চারটি ফাইল পোস্ট করে সে।

সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট সাইবারঅ্যাটাক ডট ওআরজির তথ্য অনুযায়ী, প্রকাশিত ফাইলগুলোতে ১ লাখ ৬৩ হাজার ৬৪৬টি রেকর্ড ছিল। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৫৪৯টি ভিন্ন ইমেইল ঠিকানা এবং প্রায় সমসংখ্যক ফোন নম্বর অন্তর্ভুক্ত রয়েছে।

বেহাত হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, পদবি এবং পণ্য সরবরাহের ঠিকানাও রয়েছে। এ ছাড়া ৪ হাজার ১০০টির বেশি রেকর্ডে ডেলিভারি সম্পর্কিত বিশেষ নির্দেশনা ছিল। যার মধ্যে ভবনে প্রবেশের সংবেদনশীল তথ্য, ইন্টারকমের বিবরণ এবং কুরিয়ার কর্মীদের জন্য দরকারি দিকনির্দেশনা যুক্ত ছিল।

আরেকটি ফাইলে আড়াই লাখের বেশি অর্ডারের তালিকা পাওয়া গেছে। যার মধ্যে ২৩ থেকে ২৮ নভেম্বরের মধ্যে সরবরাহের জন্য নির্ধারিত ৬০০টিরও বেশি অর্ডার অন্তর্ভুক্ত ছিল।

ডেক্যাথলন জানিয়েছে, তাদের ফরাসি ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করা গ্রাহকদের একাংশ এই ঘটনার শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা হবে।

এদিকে ফাঁস হওয়া ব্যক্তিগত ও ডেলিভারি সংক্রান্ত তথ্যের সুযোগ নিয়ে প্রতারক চক্র সক্রিয় হতে পারে বলে সতর্ক করেছে ফ্রান্স ৩। তারা ডেক্যাথলনের কুরিয়ার কর্মী সেজে প্রতারণা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এর আগে অক্টোবরে ডেক্যাথলনের ক্রীড়া প্রশিক্ষণ বিষয়ক সহায়ক প্রতিষ্ঠান ‘ট্রেন মি’-তেও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছিল। তবে ওই ঘটনার সঙ্গে সাম্প্রতিক সাইবার হামলার কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.