শিশুদের নিরাপত্তা ও গোপনীয়তা সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত খেলনা নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। এই আইনের আওতায় এ ধরনের প্রযুক্তিযুক্ত খেলনা উৎপাদন, বিতরণ ও বিক্রির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল সংশ্লিষ্ট বিলে স্বাক্ষর করে এটি আইনে রূপ দেন।

শিশুদের সুরক্ষায় নিউইয়র্কে এআই খেলনা নিষিদ্ধ
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল

নতুন এই আইনের আওতায় ইন্টারনেট-সংযুক্ত এআই চ্যাটবট ব্যবহার করে শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে সক্ষম এমন সব খেলনা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কথা বলা পুতুল, স্টাফড অ্যানিমেল এবং রোবটও রয়েছে। আইন কার্যকর হলে রাজ্যজুড়ে যেকোনো নির্মাতা ও খুচরা বিক্রেতার জন্য এ ধরনের খেলনা তৈরি, বিতরণ, বিনিময় বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হবে।

স্বাক্ষরের ৯০ দিন পর ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী পাঁচ বছর পর্যন্ত তা বহাল থাকবে। এই আইন অমান্য করলে প্রতিটি লঙ্ঘনের ঘটনায় প্রতিদিনের জন্য সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানা আরোপ হতে পারে।

এক বিবৃতিতে গভর্নর ক্যাথি হকুল বলেন, ‘ছুটির দিন বা অন্য যেকোনো অনুষ্ঠানের জন্য উপহার কেনার সময় অভিভাবকদের এই উদ্বেগে থাকা উচিত নয় যে খেলনার আড়ালে থাকা বিপজ্জনক চ্যাটবট তাদের সন্তানদের অনুপযুক্ত কথোপকথনের মুখোমুখি করতে পারে, তাদের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে কিংবা গোপনীয়তাকে ঝুঁকিতে ফেলতে পারে।’

গভর্নর আরও উল্লেখ করেন, অনিয়ন্ত্রিত এআই প্রযুক্তির ঝুঁকি থেকে শিশুদের রক্ষা করা তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।

নিষেধাজ্ঞাটি এখনো কার্যকর না হওয়ায় আসন্ন ছুটির মৌসুমে ছোট শিশুদের জন্য উপহার কেনার আগে এআই-চালিত খেলনার সম্ভাব্য ঝুঁকিগুলো বিবেচনা করার জন্য অভিভাবক ও যত্নশীলদের প্রতি আহ্বান জানান ক্যাথি হকুল। ব্যবহারকারী এবং এআই ব্যবস্থার মধ্যকার মিথস্ক্রিয়া বা যোগাযোগের ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে নিউইয়র্কে বিদ্যমান সুরক্ষানীতির ওপর ভিত্তি করেই এই নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.