গাড়ি ও স্মার্টফোন ব্যবসায় ধাক্কা: শাওমির মুনাফায় ধস
গাড়ি সরবরাহ হ্রাস এবং মেমরি চিপসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমির সমন্বিত নিট মুনাফা প্রায় ৫৭ শতাংশ কমেছে। জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ৪৮৮ কোটি ইউয়ান বা ৭২ কোটি ৮০ লাখ ডলারে।

হংকং স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া আর্থিক প্রতিবেদনে মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শাওমির রাজস্ব আয় ৫ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৫৯৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ৫৬ দশমিক ৫ শতাংশ কমে ৯৭ কোটি ৯০ লাখ ডলার এবং আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী নিট মুনাফা ৬৮ দশমিক ৪ শতাংশ কমে ৫৭ কোটি ৮০ লাখ ডলারে নেমে এসেছে।
প্রতিবেদনে আরও দেখা যায়, শাওমির মোট মুনাফার হার (গ্রস মার্জিন) এক বছর আগের ২২ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২০ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া বিনিয়োগ মূল্যায়ন থেকে অপেক্ষাকৃত কম মুনাফা এবং উচ্চ অর্থায়ন ব্যয়ও সামগ্রিক আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।
আলোচ্য প্রান্তিকে শাওমির স্মার্টফোন খাত থেকে আয় শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৬৭৯ কোটি ডলারে নেমেছে। প্রতিষ্ঠানটি মোট ৩ কোটি ৭ লাখ স্মার্টফোন বাজারে সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ২৯ দশমিক ১ শতাংশ কম। কম মূল্যের মডেলগুলোর সরবরাহ কমিয়ে দেওয়ায় স্মার্টফোন সরবরাহের সংখ্যা কমলেও গড় বিক্রয়মূল্য ৩৯ দশমিক ৮ শতাংশ বেড়ে রেকর্ড ২২১ ডলারে পৌঁছেছে। ফলে কম পণ্য সরবরাহের ক্ষতি কিছুটা প্রশমিত হয়েছে। তবে স্মার্টফোনের মোট মুনাফার হার ১১ দশমিক ১ শতাংশ থেকে কমে ৯ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।
শাওমি উল্লেখ করেছে, যন্ত্রাংশের বাড়তি খরচের চাপ থাকলেও চীনের অভ্যন্তরীণ বাজারে উচ্চ মূল্যের মডেলের বিক্রি বাড়ানোয় এই ক্ষতি আংশিক সামাল দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া স্মার্টফোন ও সংযুক্ত ডিভাইসের সামগ্রিক রাজস্ব আয় শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২৪২ কোটি ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে শাওমির নতুন শক্তির যানবাহন (এনইভি) খাত থেকে আয় ১৯ দশমিক ৯ শতাংশ কমে ৩৩৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১ লাখ ৯৭৫টি গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ কম। গাড়ির সামগ্রিক সরবরাহ কমে যাওয়া এবং ‘এসইউ সেভেন আল্ট্রা’সহ বিক্রি হওয়া বিভিন্ন মডেলের কাঠামোতে পরিবর্তন আসাকে রাজস্ব কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যানবাহন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত থাকা শাওমির এই বিশেষ বিভাগটি ৫০ কোটি ৭০ লাখ ডলার পরিচালন লোকসানের মুখে পড়েছে। অথচ এক বছর আগে একই সময়ে এই খাতে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ছিল ১০ কোটি ৪০ লাখ ডলার। বিভাগটির সামগ্রিক রাজস্ব ১৭ দশমিক ৭ শতাংশ কমে ৩৫৬ কোটি ডলারে নেমেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর কারণে শাওমির সামগ্রিক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ব্যয় ২ শতাংশ বেড়ে ১৩৭ কোটি ডলারে উন্নীত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.