চলতি অর্থবছরে সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম
by ২৪ ডেস্ক প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬
চলতি অর্থবছরে দেশের দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সরকারি আর্থিক সম্মাননার আওতায় আসছেন, যা কার্যকর হবে গত জুলাই মাস থেকে। যেসব সুবিধাভোগীর তথ্য এখনো সম্পূর্ণ নথিভুক্ত হয়নি, তালিকাভুক্তি শেষ হলে তারাও জুলাই থেকে হিসেব করে বকেয়াসহ এককালীন অর্থ পাবেন।
মোহাম্মদ শামীম কায়সার
সাভারের বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে প্রায় দুই লাখ ১০ হাজার ব্যক্তির তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট ব্যক্তিদের আগামী ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করার লক্ষ্য রয়েছে।
আর্থিক সহায়তার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব মসজিদ ও মন্দিরসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এই সুবিধার আওতায় আনা হবে। সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির অংশ হিসেবে ধর্মবর্ণ নির্বিশেষে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।
সামাজিক উন্নয়ন প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বীকরণ, কৃষক কার্ড বিতরণ, স্বাস্থ্যনীতি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সমাজে সত্য ও ন্যায়ের পথ নির্দেশনায় ধর্মীয় ব্যক্তিত্বরা ভূমিকা রাখছেন।
কওমি মাদরাসার জন্য গঠিত ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর আদলে অন্যান্য মাদরাসা শিক্ষাবোর্ডের সমন্বয় ও স্বীকৃতির প্রক্রিয়া চলছে বলে জানান শামীম কায়সার। একই সঙ্গে মাদরাসা শিক্ষার্থীরা যাতে বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ পান, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে এবং প্রয়োজনে সেখানে ধর্ম মন্ত্রণালয় পরামর্শ দেবে।
অনুষ্ঠানে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওয়াদ বিন সাবতী আল-আনাযী, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহহাব সাঈদানী এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমির শাইখ আসগর আলী সালাফী মাদানীসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.