মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধে গোপালগঞ্জে লেনদেন স্থবির
মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর হিসাব বন্ধ থাকায় গোপালগঞ্জে কেনাকাটা ও বাণিজ্যিক লেনদেন কার্যত স্থবির হয়ে পড়েছে। বিকাশ, নগদ ও রকেটের অসংখ্য অ্যাকাউন্টে টাকা জমা থাকলেও তা উত্তোলন বা স্থানান্তর করতে পারছেন না সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা। এতে দৈনন্দিন বাজার সদাই থেকে শুরু করে পাইকারি ও খুচরা ব্যবসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে প্রতিষ্ঠানগুলোর কর্মীরা এজেন্ট পয়েন্টে নিয়মিত নগদ অর্থ সরবরাহ করতে পারছেন না। ফলে স্থানীয় এজেন্টদের কাছে তৈরি হয়েছে নগদ টাকার ঘাটতি। টাকা জমা দেওয়া কিংবা ক্যাশ আউট করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসছেন সাধারণ মানুষ।
অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জেলার ৯৭টি হিসাব বন্ধ করেছে। তবে মাঠপর্যায়ে এর চেয়েও অনেক বেশি হিসাব সাময়িকভাবে ব্লক থাকার অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, সন্দেহজনক লেনদেনের তথ্যের ভিত্তিতেই গোপালগঞ্জের এসব মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কতটি হিসাব বন্ধ করা হয়েছে, সেই বিস্তারিত তথ্য রবিবার পাওয়া যাবে।
হিসাব বন্ধ হওয়া গ্রাহকদের মোবাইল ফোনে বিকাশ থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, এমএফএস বিধিমালা অনুযায়ী অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। হিসাব কেন স্থগিত হলো, কত দিন বন্ধ থাকবে কিংবা তা পুনরায় সচলের উপায় কী—তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকরা।
নির্দিষ্ট জেলা বা এলাকা লক্ষ্য করে সেবা বন্ধের অভিযোগ অস্বীকার করেছে বিকাশ। প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম জানান, সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে নিয়ন্ত্রক সংস্থার নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। হিসাবধারী আবেদন করলে তথ্য পর্যালোচনা শেষে অনিয়ম না পাওয়া গেলে তা পুনরায় খুলে দেওয়া হয়। দেশে আট কোটি মানুষ বিকাশ ব্যবহার করায় অঞ্চলভিত্তিক আলাদা ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।
একই জটিলতার মুখে পড়েছেন রকেট ও নগদের গ্রাহকরাও। নগদের মুখপাত্র সজল জাহিদ বলেন, ভৌগোলিক অবস্থান ধরে এমএফএস সেবা বন্ধ করা কারিগরিভাবে সম্ভব নয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় কেবল নির্দিষ্ট সন্দেহজনক হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় পরিচয়পত্র দিয়ে হিসাব খোলা হলেও গ্রাহক বর্তমানে কোন এলাকায় বসে ফোন ব্যবহার করছেন, তা এমএফএস প্রতিষ্ঠানের পক্ষে জানা সম্ভব নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.