যুক্তরাষ্ট্রভিত্তিক অন্তত দুটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার সবচেয়ে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কিনছে। বুধবার এক অনুসন্ধানী প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন: এনভিডিয়ার উন্নত এআই চিপ কিনছে চীনা প্রতিষ্ঠান
এনভিডিয়ার লোগো

মালিকানা কাঠামো ও চীনের সঙ্গে সংযোগ নিয়ে নানান প্রশ্ন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান দুটি এনভিডিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

এর মধ্যে সান হোসেভিত্তিক প্রতিষ্ঠান ‘রাইক্লাউড এআই’ এনভিডিয়ার ‘অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদার’ (প্রেফার্ড পার্টনার) হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এর সুবাদে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার সর্বাধুনিক চিপ, সফটওয়্যার এবং কারিগরি সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে। তবে প্রতিষ্ঠানটির মূল মালিকানাধীন কোম্পানি ‘ইউক্সিং ইনফোটেক ইনভেস্টমেন্ট হোল্ডিংস’-এর প্রধান কার্যালয় চীনের শেনঝেনে অবস্থিত।

সিবিএস উল্লেখিত করপোরেট নথিতে দেখা যায়, ইউক্সিংয়ের প্রধান নির্বাহী কং ইউ চীনের সামরিক বাহিনী পরিচালিত ‘পিপলস লিবারেশন আর্মি কমান্ড কলেজ’ থেকে ডিগ্রি নিয়েছেন।

ক্যালিফোর্নিয়াভিত্তিক অপর প্রতিষ্ঠান ‘আইভ্রেস’ এনভিডিয়ার ‘এলিট’ কম্পিউটিং অংশীদার হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এটি চিপ প্রস্তুতকারক এই মার্কিন প্রতিষ্ঠানের অংশীদারত্বের সর্বোচ্চ স্তর।

২০২৩ সালে আইভ্রেসের চীনা মূল প্রতিষ্ঠানকে মার্কিন সরকার নিরাপত্তা সংক্রান্ত কালো তালিকাভুক্ত করে। এরপর নাম পরিবর্তনের আগে প্রতিষ্ঠানটি ‘ইনস্পুর’ নামে কার্যক্রম পরিচালনা করত।

অনুসন্ধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানো চীনা মালিকানাধীন কিছু প্রতিষ্ঠান এনভিডিয়ার চিপযুক্ত অত্যাধুনিক সার্ভার দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া বা বিক্রি করেছে।

প্রতিবেদনে উল্লিখিত বাণিজ্য নথি অনুযায়ী, আইভ্রেস ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্তত ৫৬০ কোটি ডলার মূল্যের উন্নত প্রযুক্তি রপ্তানি করেছে। এর মধ্যে এনভিডিয়ার রপ্তানি-নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্ল্যাকওয়েল চিপযুক্ত সার্ভারও রয়েছে।

ওয়াশিংটনভিত্তিক অলাভজনক নিরাপত্তা গবেষণা সংস্থা ‘সি৪এডিএস’-এর গবেষণায় করপোরেট নথিপত্র ও মালিকানার রেকর্ড যাচাই করে এই অনুসন্ধানটি চালানো হয়।

তবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন প্রশাসন এখন পর্যন্ত রাইক্লাউড এআই কিংবা এর চীনা মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো বেআইনি কাজের আনুষ্ঠানিক অভিযোগ আনেনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.