ফ্রান্সে আলজেরীয় কূটনীতিককে নির্যাতনের অভিযোগ
ফ্রান্সের বিরুদ্ধে এক আলজেরীয় কনস্যুলার কর্মকর্তাকে সহিংসভাবে গ্রেপ্তার ও হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলেছে আলজেরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাভ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি জানান, ওই কর্মকর্তাকে রাস্তায় ফেলে প্রকাশ্যে হাতকড়া পরানো হয় এবং পরবর্তীতে ফরাসি কারাগারে তিনি নিপীড়নের শিকার হয়েছেন।

আলজেরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস ওই কর্মকর্তাকে ‘ইসমাইল আর.’ হিসেবে শনাক্ত করেছে। আহমেদ আত্তাভ বলেন, ‘কনস্যুলার কর্মকর্তার সঙ্গে যা ঘটেছে, তা অবিশ্বাস্য।’ এই গ্রেপ্তারকে হলিউড ঘরানার ও সহিংস আচরণ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ফরাসি কর্তৃপক্ষের এমন ‘বর্বর আচরণ’ এড়ানো উচিত ছিল।
আত্তাভ জানান, দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন কমাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদ্যোগের অংশ হিসেবে ফ্রান্সের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো আলজেরিয়া সফর করেছিলেন। সেই সফরের মাত্র দুই দিন পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। তিনি উল্লেখ করেন, ফ্রান্সের কারা তদারকি সংস্থাও আলজেরীয় কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির বন্দিদের ওপর নির্যাতনের বিষয়টি নথিভুক্ত করেছে।
এপিএসের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৮ এপ্রিল একটি প্রকাশ্য সড়ক থেকে ফরাসি নিরাপত্তা বাহিনী ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে বিচারাধীন বন্দি হিসেবে আটকে রাখে। পরবর্তীতে ২০২৬ সালের ২৫ মার্চ তার আটকের মেয়াদ বাড়ানো হয়। সংস্থাটি জানায়, হেফাজতে থাকার সময়ে তিনি নানা নির্যাতন ও চাপের মুখে পড়েছিলেন। এপিএস এই গ্রেপ্তার ও বন্দিদশাকে ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন এবং ১৯৬৩ সালের কনস্যুলার সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। একই সঙ্গে অবিলম্বে ওই কর্মকর্তার মুক্তি এবং তাকে আলজেরিয়ায় ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। তবে আত্তাভের এই বক্তব্যের প্রেক্ষিতে ফরাসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে আহমেদ আত্তাভ মালির সামরিক সরকার ও দেশটির উত্তরাঞ্চলে সক্রিয় আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের মধ্যে আলজেরিয়ার মধ্যস্থতার খবর নাকচ করে দিয়েছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি আলজেরিয়াকে কোনো ধরনের মধ্যস্থতা করার সুযোগ দিচ্ছে না। ওই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলজেরিয়ার দুটি বিষয়ে মতবিরোধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার মতে, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে গোষ্ঠীটির জোট গড়ার সিদ্ধান্তটি ছিল ‘বিপজ্জনক’। পাশাপাশি বিদেশি শক্তিকে টেনে আনার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, এই অঞ্চলে আর কোনো বাইরের হস্তক্ষেপের প্রয়োজন নেই।
নাইজারে আলজেরিয়ার প্রস্তাবিত সেনা মোতায়েন প্রসঙ্গে আত্তাভ স্পষ্ট করেন যে, এই কার্যক্রম দেশটির উত্তরাঞ্চলীয় কাফরা তেলক্ষেত্রের নিরাপত্তা ও সেখানে কর্মরত ব্যক্তিদের সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সেখানে কর্মরত কর্মীদের একটি বড় অংশই আলজেরীয় নাগরিক। তিনি বলেন, ‘কাফরা তেলক্ষেত্রের তেল স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলজেরিয়া ও নাইজারের মধ্যকার চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।’
আলজেরিয়ার পার্লামেন্টের উভয় কক্ষ অক্টোবর মাসে এই সেনা মোতায়েনের অনুমোদন দেয়। দেশটির সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী, উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন নিয়ে প্রেসিডেন্ট বিদেশে সামরিক ইউনিট পাঠাতে পারেন। এই পদক্ষেপ কার্যকর হলে তা হবে ১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধের পর প্রথম কোনো বিদেশি সামরিক তৎপরতা। ওই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিল মিশর ও সিরিয়া।
আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ও নিরাপত্তা সমন্বয় বাড়াতে ২১ অক্টোবর নাইজারের সঙ্গে একটি সামরিক সহযোগিতা প্রটোকল স্বাক্ষর করেছে আলজেরিয়া। বেশ কিছুদিন টানাপোড়েনের পর সাম্প্রতিক মাসগুলোতে উভয় দেশ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করেছে। এর আগে আগস্টের শেষের দিকে আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিতে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখতে নাইজেরীয় সেনাবাহিনীকে সহায়তার অংশ হিসেবে রাজধানী নিয়ামেতে চারটি যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুন ৩ অক্টোবর জানান, নিয়ামেতে অভ্যুত্থানচেষ্টার জবাবেই আলজেরিয়া ওই যুদ্ধবিমানগুলো পাঠিয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.