আপনি পড়ছেন

ইরানে বিজয় এখন অত্যন্ত সন্নিকটে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রাণহানি এড়াতে তার প্রশাসন তেহরানকে চুক্তিতে পৌঁছানোর সব ধরনের সুযোগ দিচ্ছে। বৃহস্পতিবার মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে থ্যাংকসগিভিং উপলক্ষে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প: ইরানে বিজয় এখন হাতের মুঠোয়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন সেনাদের সঙ্গে আলাপকালে ট্রাম্প উল্লেখ করেন, চলমান সংঘাতের পরিণতি তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। একই সঙ্গে ইরান কোনো চুক্তিতে আসতে রাজি হবে কি না, তা নিয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, ‘ইরানে বিজয় এখন আমাদের হাতের মুঠোয়। আমি ঠিক যেভাবে এবং যখন চাইব, বিষয়টি সেভাবেই ঘটবে। সত্যি বলতে, আমরা ভালো আচরণ করার চেষ্টা করছি। বহু মানুষের জীবন বাঁচাতে ও একটি সমঝোতায় পৌঁছাতে আমরা তাদের প্রতিটি সুযোগ দিচ্ছি। তবে তারা এই সুযোগ গ্রহণ করবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’

তিনি আরও যোগ করেন, ‘অনেকে প্রশ্ন তোলেন এমনটা কেন হচ্ছে। তারা কি উন্মাদ? হয়তো তারা তা-ই।’

ইরানের বিরুদ্ধে লড়াইয়ে অবদানের জন্য মার্কিন সেনাদের প্রশংসা করেন ট্রাম্প। তিনি পুনর্ব্যক্ত করেন যে তেহরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না ওয়াশিংটন।

সেনাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র পেতে না পারে, তা নিশ্চিত করার মাধ্যমে আপনারা কেবল আজ আমাদের দেশকে রক্ষা করছেন না, বরং ভবিষ্যৎ প্রজন্মের আমেরিকানদেরও সুরক্ষা দিচ্ছেন। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, এটুকু আমি আপনাদের নিশ্চিত করতে পারি।’

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আঘাত হানার হুমকি প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত রুখতে আমরা ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছি।’

মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্র নির্ভরশীল নয় বলে যুক্তি দেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের নিজস্ব পর্যাপ্ত জ্বালানি সম্পদ রয়েছে এবং ভেনেজুয়েলার মজুতের সঙ্গে যুক্ত হয়ে তাদের মোট তেলের পরিমাণ এখন বিশ্বের সামগ্রিক মজুতের অর্ধেকেরও বেশি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ওই তেল ব্যবহার করি না। আমাদের তেলের কোনো প্রয়োজন নেই। আমরা দীর্ঘ সময় ধরে সেখানে কেবল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে অবস্থান করছি।’

যুক্তরাষ্ট্র বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি তেলের মালিক দাবি করে তিনি জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিয়েছে, যার ফলে অতিরিক্ত শতকোটি ব্যারেল তেলের সংস্থান হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ওপর বিশেষ জোর দেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক অস্ত্রধারী ইরান ইসরায়েলসহ এ অঞ্চলের অন্যান্য দেশের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। কারণ শান্তি না থাকলে সেখানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.