আপনি পড়ছেন

ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনা বিলম্বিত করার অভিযোগ উঠেছে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। সংসদ স্পিকার মাতার কাহানার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে নিজের পদ টিকিয়ে রাখতে দেশটিকে আবারও নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছেন তিনি। শুক্রবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই অভিযোগ তোলেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে সরকার গঠনে বাধা দেওয়ার অভিযোগ
ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেট

সামাজিক যোগাযোগমাধ্যমে স্পিকার কাহানা লেখেন, ‘দুর্ভাগ্যবশত, এই মুহূর্তে আমার মনে হচ্ছে নেতানিয়াহু সময়ক্ষেপণ করতে চাইছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় থেকেই তিনি আমাদের আরেকটি নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনোভাবেই এটি ঘটতে দিতে পারি না।’

গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার দলের এই নেতা জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তার সব পদক্ষেপই আইজেনকোটের নেতৃত্বে একটি বিস্তৃত জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। সমঝোতা আলোচনার দলগুলোকে স্বাধীনভাবে কাজ করার সর্বোচ্চ সুযোগ দিতেই এতদিন গণমাধ্যমে কথা বলা থেকে বিরত ছিলেন বলে তিনি জানান।

কাহানা বলেন, ‘আমার জীবনের শিক্ষা এবং প্রতিটি ধাপ একটি কথাই বলে—ঐক্য! তবে তা যেকোনো মূল্যে নয়।’ তিনি আরও যোগ করেন, ‘একটি বিস্তৃত ঐক্যমত্যের সরকারের চেয়ে বেশি আমি আর কিছুই চাই না। আশা করি নেতানিয়াহু বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করবেন।’

এর আগে ১৮ নভেম্বর সংসদ সদস্যদের ভোটে কেনেসেট স্পিকার নির্বাচিত হন ইয়াশার দলের প্রার্থী মাতার কাহানা। নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রার্থী ওফির কাৎজের ৫২ ভোটের বিপরীতে তিনি ৬৬ ভোট পান। মূলত ২৭ অক্টোবরের নির্বাচনের পর কেনেসেটের নেতৃত্বে এই পরিবর্তন আসে। ওই নির্বাচনে দেশটির ১২০টি আসনের মধ্যে আরব দলগুলো ১৯টিতে জয়লাভ করে, যা তাদের সর্বকালের সেরা ফলাফল।

গত ৮ নভেম্বর বিরোধী ‘চেঞ্জ ব্লক’-এর নেতা ৬৬ বছর বয়সী গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ম্যান্ডেট পাওয়ার দিন থেকে সরকার গঠনে আইজেনকোটের হাতে ২৮ দিন সময় রয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তিনি সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহুর বিকল্প সরকার গড়তে কেনেসেটের অন্য কোনো সদস্যকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।

৭৭ বছর বয়সী নেতানিয়াহু ২০২২ সালের শেষভাগ থেকে একটি কট্টর ডানপন্থি সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বর্তমানে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি রয়েছেন, যদিও এসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.