আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসে অনলাইনে রেকর্ড ৭১০ কোটি ডলারের পণ্য কেনাকাটা করেছেন ক্রেতারা। এটি প্রত্যাশিত ৬৯০ কোটি ডলারের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। শুক্রবার অ্যাডোবি ডিজিটাল ইনসাইটসের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

থ্যাংকসগিভিংয়ে রেকর্ড ৭১০ কোটি ডলারের কেনাকাটা
যুক্তরাষ্ট্রের একটি দোকানের সামনে অপেক্ষমাণ ক্রেতারা

প্রতিষ্ঠানটি জানায়, আগের বছরের একই সময়ের তুলনায় এবার অনলাইন কেনাকাটা ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যেখানে অ্যাডোবির পূর্বাভাস ছিল ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির। বিক্রির এই তালিকায় শীর্ষে ছিল গেমিং ও ইলেকট্রনিক্স সামগ্রী।

অ্যাডোবির দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের এই বড় অঙ্কের বিক্রির আগে বুধবার ৪৭০ কোটি ডলার এবং মঙ্গলবার ৫১০ কোটি ডলারের অনলাইন কেনাকাটা হয়।

প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলা হয়েছে, ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন বিক্রি ৯ দশমিক ২ শতাংশ বেড়ে রেকর্ড ১ হাজার ২৯০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

অ্যাডোবি আশা করছে, সাইবার মানডে ছুটির মৌসুমের সবচেয়ে ব্যস্ততম অনলাইন কেনাকাটার দিন হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। এ দিন বিক্রি ৬ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৫১০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

এছাড়া থ্যাংকসগিভিং থেকে সাইবার মানডে পর্যন্ত পাঁচ দিনের ‘সাইবার উইক’-এ অনলাইন বিক্রি ৪ হাজার ৭৫০ কোটি ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এটি আগের বছরের চেয়ে ৭ দশমিক ৪ শতাংশ বেশি। সব মিলিয়ে নভেম্বর ও ডিসেম্বর মাসে অনলাইন কেনাকাটার পরিমাণ ২৭ হাজার ৫১০ কোটি ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে, যা বার্ষিক ভিত্তিতে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

এদিকে ছুটির মৌসুমে মোট খুচরা বিক্রি ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ন্যাশনাল রিটেইল ফেডারেশনের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের দোকান ও অনলাইন মিলিয়ে খুচরা বিক্রি ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ১ লাখ ১ হাজার ৩০০ কোটি (১ দশমিক ০১৩ ট্রিলিয়ন) ডলারে পৌঁছাতে পারে।

ব্যবসায়িক এ গোষ্ঠীর তথ্য অনুযায়ী, গত বছর একই সময়ে খুচরা বিক্রি ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৭ হাজার ২০০ কোটি ডলার হয়েছিল। তবে এই পূর্বাভাসে গাড়ি বিক্রয় কেন্দ্র, পেট্রোল পাম্প ও রেস্তোরাঁর বিক্রি অন্তর্ভুক্ত করা হয়নি এবং এটি নামমাত্র ডলারে হিসাব করা হয়েছে।

ফেডারেশনের অনুমান, থ্যাংকসগিভিং ও সাইবার মানডের মধ্যে ১৮ কোটি ২৭ লাখ ভোক্তা কেনাকাটা করার পরিকল্পনা করছেন। গত বছর এই সংখ্যা ছিল ১৮ কোটি ৬৯ লাখ। তবে ব্ল্যাক ফ্রাইডে সবচেয়ে বেশি ক্রেতাকে আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। এদিন প্রায় ১২ কোটি ৬০ লাখ মানুষ কেনাকাটার পরিকল্পনা করছেন।

ছুটির মৌসুমের আগে অক্টোবরে যুক্তরাষ্ট্রের খুচরা ও খাদ্য পরিষেবা খাতে মোট বিক্রি দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮২০ কোটি ডলারে। সেন্সাস ব্যুরোর তথ্য অনুসারে, এটি আগের বছরের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি। আগের মাসে শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধির পর সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বিক্রি শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.