আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি বিমানের ডানায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। খবর বিবিসির

ওয়াশিংটনের বিমানবন্দরে দুই যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ
উড়োজাহাজের ভাঙা একটি অংশ পড়ে আছে। ছবি- বিবিসি

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় ২২টা ১০ মিনিট) বিমানবন্দরের রানওয়েতে যাওয়ার পথে একটি বিমানের ডানা অন্যটির ডানায় আঘাত করে। এ ঘটনার তদন্ত করবে সংস্থাটি।

আমেরিকান এয়ারলাইনস জানায়, সংঘর্ষের পর দুটি বিমানই আবার নির্ধারিত স্থানে ফিরিয়ে নেওয়া হয়। রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য বিমান দুটি চলাচল থেকে সরিয়ে রাখা হয়েছে।

এফএএ জানায়, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৬৩৮-এর ডানার সঙ্গে ফ্লাইট ২১৫২-এর ডানার সংঘর্ষ হয়। দুটি বিমানই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংস্থাটি আরও জানায়, সংঘর্ষের পর বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে জরুরি সাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং দমকলকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে বিমান দুটিকে আবার নির্ধারিত স্থানে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আমেরিকান এয়ারলাইনসের বিবৃতিতে বলা হয়, উভয় বিমানের ডানার প্রান্ত পরস্পরের সংস্পর্শে আসে। দুই বিমান থেকে সরিয়ে নেওয়া যাত্রীদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সংস্থাটি।

শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করা ফ্লাইট ২১৫২-এর এক যাত্রী বিবিসিকে বলেন, বিমানটি ছাড়ার আগে চলাচল করার সময় ডান পাশে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তিনি। সংঘর্ষের মুহূর্তে বিমানটি বেশ জোরে কেঁপে ওঠে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হয়েছেন বলে মনে হয়নি।

জানালার বাইরে তাকিয়ে তিনি মাটিতে বিমানের একটি অংশ পড়ে থাকতে দেখেন। তাঁর ধারণা, সেটি ডানার প্রান্তের অংশ। অন্য বিমানটির ডানা তাঁদের বিমানের ডানার ওপর উঠে গিয়েছিল বলেও জানান তিনি। পরে বিমানটি আবার নির্ধারিত স্থানে ফেরার সময় একটি ট্রাককে পড়ে যাওয়া অংশটি সরিয়ে নিতে দেখেন ওই যাত্রী।

একই বিমানবন্দরে এর আগে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় এবারের ঘটনাটি তাঁকে আরও ভীত করেছে বলে জানান ওই যাত্রী। ভাঙা ডানার অংশ নিয়ে পাওয়া খবরের বিষয়ে আমেরিকান এয়ারলাইনসের কাছে জানতে চেয়েছে বিবিসি।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে একই বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের আকাশে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বিমানের ৬৪ জন এবং হেলিকপ্টারের তিন সেনাসদস্যসহ মোট ৬৭ জন নিহত হন।

কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনের উদ্দেশে আসা যাত্রীবাহী বিমানটি সংঘর্ষের পর পটোম্যাক নদীতে পড়ে যায়। পরবর্তী তদন্তে জানা যায়, হেলিকপ্টারটি উচ্চতা পরিমাপের ভুল তথ্য পাচ্ছিল। এ কারণে সেটি নির্ধারিত উচ্চতার চেয়ে বেশি ওপরে উড়ছিল।

ওয়াশিংটন অঞ্চলের দুটি বিমানবন্দরের মধ্যে রিগ্যান ন্যাশনাল আকারে ছোট। এখান থেকে মূলত অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করে। যুক্তরাষ্ট্রের রাজধানী, হোয়াইট হাউস ও পেন্টাগনের খুব কাছেই বিমানবন্দরটির অবস্থান।

এদিকে গত বছরের দুর্ঘটনার পর রিগ্যান বিমানবন্দরের কাছে হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আবার এসব পরীক্ষামূলক উড্ডয়ন শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.