আপনি পড়ছেন

গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালে ইসরায়েলি সেনারা বিভিন্ন সামরিক ইউনিটে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপকভাবে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে। ঊর্ধ্বতন সামরিক কমান্ডাররা সেনাদের এ ধরনের কাজে সরাসরি উৎসাহিত করেছেন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজায় ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ বানাচ্ছে ইসরায়েলি সেনারা
গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ড

সেনাদের সাক্ষাৎকারের ভিত্তিতে ডব্লিউএসজে জানায়, তাদের এই অনুসন্ধান ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান ১১’-এর ‘জমান এমেত’ অনুষ্ঠানে প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। বুধবার রাতে প্রচারিত ওই প্রতিবেদনে চিহ্নিত সেনা ও কর্মকর্তারা জানান, সামরিক বাহিনীর ‘ওকেৎজ’ ইউনিটের প্রশিক্ষিত কুকুর ও ড্রোনের ঘাটতি দেখা দেওয়ায় সুড়ঙ্গ এবং ভবনগুলো তল্লাশি করে বিপদমুক্ত করতে ফিলিস্তিনিদের ব্যবহার করা হতো।

সেনারা ডব্লিউএসজেকে জানায়, এই পদ্ধতির নাম দেওয়া হয়েছিল ‘মস্কিটো প্রোটোকল’ বা মশা প্রোটোকল। ২০২৪ সালের গ্রীষ্মে শুজাইয়্যা এলাকায় মানসিকভাবে স্পষ্ট প্রতিবন্ধী এক তরুণ ফিলিস্তিনিকে মারধর ও চোখ বেঁধে এই কাজে বাধ্য করা হয়। আলমারি ও তোশকে কোনো বিস্ফোরক আছে কি না তা পরীক্ষার পর তাকে সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে ছেড়ে দেওয়া হয়। অপর এক সেনা জানান, ২০২৪ সালের নভেম্বরে জাবালিয়ায় সাধারণ এক ফিলিস্তিনিকে জোরপূর্বক ভবনের ভেতরে ঢুকতে বাধ্য করা হয়েছিল।

প্রথম সেনাটি ডব্লিউএসজেকে বলেন, ‘আমরা যখন জানতে চেয়েছিলাম দুটি কুকুর পাওয়া যাবে কি না, কমান্ডাররা না বলেছিলেন। তবে তিনি বলেছিলেন আমাদের একটি মশা দেওয়া হবে। সে কিছুটা কেঁদেছিল। এটা স্পষ্ট ছিল যে সে হামাসের সদস্য নয়।’

এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা ডব্লিউএসজেকে জানান, গাজায় মানবঢাল ব্যবহারের সন্দেহভাজন ১০টি এবং অধিকৃত পশ্চিম তীরে ৬টি ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ।

ডব্লিউএসজে উল্লেখ করেছে, এই তথ্য ফাঁসের পর ইসরায়েলে তীব্র জাতীয়তাবাদী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং বিরোধীদলীয় নেতা আভিগদোর লিবারম্যান এই প্রতিবেদনটিকে ‘রক্তাক্ত অপবাদ’ আখ্যা দিয়ে ‘কান ১১’-এর সম্প্রচার বন্ধের চেষ্টা করেছিলেন। বিদেশে ইসরায়েলের ভাবমূর্তি, নিরাপত্তা এবং সেনাদের আইনি অবস্থানের ক্ষতি হওয়ার আশঙ্কায় তারা এ পদক্ষেপ নেন। তবে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সম্প্রচার বন্ধের ওই আবেদন খারিজ করে দেন।

কিছু দর্শক অনুষ্ঠানটিকে ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে রিজার্ভ সেনা বেন ইয়াকভ সাবো ইসরায়েলের চ্যানেল ১৪-কে সতর্ক করে বলেন, এই চর্চা বন্ধ করলে অনেক প্রাণহানি ঘটবে। তবে ‘কান’-এর কাছে পাঠানো এক চিঠিতে মোট ১১৩ জন যুদ্ধকালীন রিজার্ভ সেনা, কর্মকর্তা ও কমান্ডার প্রতিবেদনটি প্রচারের আহ্বান জানান। চিঠিতে তারা বলেন, ‘লড়াকু সেনা হিসেবে সত্যের কাছ থেকে আমাদের সুরক্ষার প্রয়োজন নেই। বরং মিথ্যা ও তথ্য গোপন করাই আমাদের বিপদের মুখে ফেলে।’

লন্ডন বিশ্ববিদ্যালয়ের সিটি সেন্ট জর্জের গণমাধ্যম গবেষক আয়ালা পানিয়েভস্কি ডব্লিউএসজেকে জানান, এই তোলপাড় প্রমাণ করে যে ইসরায়েলি সমাজে সেনাবাহিনীর সমালোচনা করা এখনও একটি ‘নিষিদ্ধ বিষয়’।

গত সেপ্টেম্বরে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যার ওপর নির্মিত ‘নাজা’ তথ্যচিত্রের কারণে সংশ্লিষ্ট ইসরায়েলি নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.